৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৩:০০ পিএম BDST banglanew24
05 Feb 2013   03:35:46 PM   Tuesday BdST
E-mail this

নবাবগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ: ওসিসহ আহত ৭


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: জামায়াতের ডাকা মঙ্গলবারের (৫ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

হামলায় ওসিসহ ৪ পুলিশ সদস্য, একজন ছাত্রলীগ কর্মী ও ২ জন শিবিরকর্মী আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আনিস, মঞ্জিতে মোল্লা ও কনস্টেবল হুমায়ুন কবীর। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার মহিলা কলেজ মোড়ে জামায়াত-শিবির একটি মিছিল বের করলে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা মিছিলে বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ করে জামায়াত-শিবির কর্মীরা ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ওই ৭ জন আহত হন।

এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি ও ৮ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান