৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:১৬ পিএম BDST banglanew24
10 Aug 2012   07:49:41 PM   Friday BdST
E-mail this

হকি ক্যাম্প থেকে বাদ পড়লেন শাকিল


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হকি সিরিজে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। অনুশীলন শুরু হলেও নিষেধাজ্ঞা থাকায় বাদ পড়েন মোহামেডানের গোলরক্ষক মাহবুব উল্লাহ চৌধুরী শাকিল।

৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় হকি সিরিজের জন্য প্রথমে ২০ জনের দল ঘোষণা করা হলেও পরে শাকিলকে বাদ দেয় হকি ফেডারেশন। প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে পাকিস্তানি খেলোয়াড় কাসিফ আলীকে ঘুষি মারেন শাকিল। শৃঙ্খলা ভঙ্গের জন্য লিগ কমিটি তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে। তাই তালিকায় নাম থাকলেও পরে বাদ পড়েন তিনি।

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের তত্বাবধানে অনুশীলন শুরু করেছে  দল। অনুশীলনের ব্যাপারে কোচ মাহবুব হারুন বলেন, ‘শাকিল বাদে সকল খেলোয়াড় নির্ধারিত সময়ে রিপোর্টিং করেছে এবং নিয়মিত প্র্যাকটিস হচ্ছে। প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলা করে অনুশীলন চলছে।’

ওয়ার্ল্ড হকি সিরিজে দলে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন জাহিদ হোসেন, অসীম কুমার গোপ, মশিউর রহমান বিপ্লব, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, তাপস বর্মন, আসাদুজ্জামান চন্দন, রোকনুজ্জামান সোহাগ, এএইচএম কামরুজ্জামান রানা, সারোয়ার হোসেন, শেখ মো. নান্নু, শহিদুল্লাহ টিটু, কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি, হাসান যুবায়ের নিলয়, পুস্কর খিসা মিমো ও ইকবাল নাদির প্রিন্স।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান