৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:২৯ পিএম BDST banglanew24
29 Jun 2012   10:30:26 AM   Friday BdST
E-mail this

গত সপ্তাহের লেনদেনে ‘এ’ ক্যাটাগরি কোম্পানির প্রাধান্য


এসএমএ কালাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গত সপ্তাহের লেনদেনে ‘এ’ ক্যাটাগরি কোম্পানির প্রাধান্য

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৪ থেকে ২৮ জুন পর্যন্ত) ‘এ’ ক্যটাগরি কোম্পানির শেয়ারের প্রাধান্য লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরি শেয়ারের লেনদেন হয়েছে ৮৪ দশমিক ২৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫৬ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৮৪ দশমিক ২৩ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ২৫০ টাকায়, ‘বি’ ক্যটাগরির ১ দশমিক ২২ শতাংশ শেয়ার ১২ কোটি ৮৭ লাখ ১৪ ৪৯ হাজার টাকায়, ‘এন’ ক্যাটাগরি ১০ দশমিক ৮৬ শতাংশ ১১২ কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকায় এবং ‘জেড’ ক্যাটাগরি ৩ দশমিক ৯৩ শতাংশ ৪১ কোটি ৪৯ লাখ ২৪ হাজার টাকায়।

তবে গত সপ্তাহে ‘জি’ ক্যাটাগরি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

এদিকে ‘এ’ ক্যটাগরি শেয়ারের লেনদেন বেশি হওয়াকে বাজারের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে বিনিয়োগকারীরা বাজারে বুঝে শুনে দেখে বিনিয়োগ করছেন। এ কারণে বাজারে ‘এ’ ক্যটাগরি শেয়ারের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘন্টা, জুন ২৯,২০১২
এসএমএকে/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান