৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৪৯ এএম BDST banglanew24
29 Aug 2012   07:10:50 PM   Wednesday BdST
E-mail this

আপনাদের পাশে ছিলাম, থাকবো: কাপাসিয়াবাসীকে রিমি


আশরাফুল ইসলাম ও একেএম রিপন আনসারী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপনাদের পাশে ছিলাম, থাকবো: কাপাসিয়াবাসীকে রিমি
ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় (গাজীপুর) থেকে: ‘‘ছোট বেলা থেকে আপানাদের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।’’ _এ প্রতিশ্রুতি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির।

বুধবার বিকেলে কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের  হল রুমে আয়োজিত তার প্রথম নির্বাচনী কর্মীসভায় দেওয়া বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মাত্র ৪ মিনিটের বক্তৃতায় বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন-তনয়া বলেন, “বঙ্গবন্ধু ও তাজউদ্দীন একই সূত্রে গাঁথা। আমি একজন কর্মী। আমি ছোট বেলা থেকে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।”

তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাই।”

“প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে কাপাসিয়াবাসীকে ধন্য করেছেন” বলেও মন্তব্য করেন রিমি।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান