৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:২১ পিএম BDST banglanew24
30 Nov 2012   09:03:10 AM   Friday BdST
E-mail this

আহত সাংবাদিক তুষার হলি ফ্যামিলি হাসপাতালে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আহত সাংবাদিক তুষার হলি ফ্যামিলি হাসপাতালে

ঢাকা: রাজধানীর কাকরাইলে  সড়ক দুর্ঘটনায় কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ও অপরাধ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মাসুদুল আলম তুষার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার পথে পুলিশের একটি পিকআপ ভ্যান তুষারের মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সাংবাদিক তুষারকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুষারের সহকর্মী রেজোয়ান বিশ্বাস জানান, বিকেলে কাকরাইল মোড়ের কাছে হেয়ার রোডে পরিকল্পনামন্ত্রীর বাসভবনের পাশের রাস্তা দিয়ে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনারের পিকআপ ভ্যান পেছন থেকে তুষারের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এর ফলে তুষার মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর পুলিশ ও সহকর্মীরা তুষারকে মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সাংবাদিক তুষারের ডান পায়ের গোড়ালির হাড় ফেটে গেছে। তাঁকে হাসপাতালের ২৩২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১২
এমআইআর/আরআর/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান