৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৩৩ এএম BDST banglanew24
30 Jun 2012   02:27:51 AM   Saturday BdST
E-mail this

বিয়ের জন্য কারিনাকে ধর্মান্তরিত করতে রাজি নন সাইফ আলী খান


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিয়ের জন্য কারিনাকে ধর্মান্তরিত করতে রাজি নন সাইফ আলী খান

কিছুদিন পরেই বলিউডের বহুল প্রতিক্ষীত সাইফ আলী খান আর কারিনা কাপুরের সেই বিয়ে। এরই মধ্যেই তারা ঘোষণা করেছেন বিয়ের তারিখ আগামী ১৬ অক্টোবর। বিয়ের জমকালো প্রস্তুতিও চলছে পুরোদমে।

পাতৌদির নবাব পরিবারের সব ঐতিহ্যই অনুসরণ করা হচ্ছে সাইফ আলী খান আর কারিনা কাপুরের বিয়েতে। তবে একটি বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পষ্ট ব্যতিক্রম। বিষয়টি হলো ধর্ম।

পাতৌদির নবাব পরিবারের বউ হয়ে সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর এসেছিলেন ধর্মান্তরিত হয়ে। মনসুর আলী খান পাতৌদির সঙ্গে বিয়ের আগে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা বেগম। যদিও পরবর্তীতে আগের সেই শর্মিলা ঠাকুর নামটিই বহাল রয়ে যায়।

সাইফ আলী খান আর কারিনা কাপুরের বিয়ের আগে পাতৌদি পরিবারে রক্ষণশীল কজন জৈষ্ঠ্য সদস্য এবার কথা তুলেছেন ধর্ম নিয়ে। তাদের কেউ কেউ শর্মিলা ঠাকুরের কাছে বিয়ের আগে কারিনাকে ধর্মান্তরিত করার বিষয়টি তুলে ধরেছেন। তবে শর্মিলা ঠাকুর এ বিষয়ে আধুনিক মনস্কতার পরিচয় দিয়েছেন। পুরো বিষয়টিই তিনি সাইফ আলী খান আর কারিনার উপর ছেড়ে দিয়েছেন।

বলিউড বেবো কারিনা কাপুর বিয়ের আগে ধর্মান্তরিত হবেন কিনা এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সাইফ আলী খান। তিনি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট নাকচ করে দিয়েছেন কারিনার মুসলমান হওয়া বিষয়টি। এ প্রসঙ্গে সাইফ আলী খান বলেন, ``আমি কখনই চাইবো না বিয়ের জন্য কারিনা ধর্মান্তরিত হোক। যার ধর্ম তার কাছে। ধর্ম বিয়েতে কোনো সমস্যা তৈরি করে তা আমি কখনই বিশ্বাস করি না।``
saif_krina
পাতৌদির বর্তমান নবাব সাইফ আলী খান আরো বলেন, ``আমি জানি সরকারও এই ব্যাপারে সচেতন আছেন। আমরা সামনের দিকে যেতে চাই, পেছন পথে চলতে চাই না।  আমি মনে করি সরকারের উচিত এ বিষয়ে দ্রুত বিশেষ বিবাহ আইন পাশ করা। যাতে বিয়ের জন্য আর কারো ধর্মান্তরিত হতে না হয়।``

সাইফ আলী খানের এই বক্তব্যের পর এটি নিশ্চিত যে, কারিনা কাপুরকে বিয়ের পিঁড়িতে বসার জন্য শ্বাশুড়ি শর্মিলা ঠাকুরকে অনুসরণ করতে হচ্ছে না। শুধু তাই নয়, এর আগে পাতৌদি নবাব পরিবারের সদস্যদের বউ হয়ে যারা এসেছেন তাদের প্রত্যেককেই ধর্মান্তরিত হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।

পাতৌদি নবাব পরিবারের বউ হয়ে এবার কারিনা কাপুরই প্রথম ব্যতিক্রম করছেন এই রীতির। যদিও রক্ষণশীল কেউ কেউ এ বিষয়ে মনোকষ্টে ভুগছেন, তবে বিষয়টি আমলে আনছেন না শর্মিলা ঠাকুর ও সাইফ আলী খান। অনেকেই বিষয়টিকে মনে করছেন, নবাব পরিবারে নতুন দিনের সূচনা।

বাংলাদেশ সময় : ০০৪৫, জুন ৩০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক;                                                                          জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান