৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৫৩ এএম BDST banglanew24
01 Jul 2012   05:14:52 AM   Sunday BdST
E-mail this

সাতক্ষীরায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: প্রধান সড়কে নছিমন, করিমন, ইঞ্জিনচালিত ভ্যান, ব্যাটারি চালিত ইজিবাইক বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলার সকল রুটে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা জেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আগেও বেশ কয়েকবার বৈঠক হয়েছে।

প্রতিটি সভায় জেলা প্রশাসন সব ধরনের অবৈধ নসিমন করিমন মহাসড়কে বন্ধের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

ফলে ১ জুলাই সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

জেলার সকল রুটে এ ধর্মঘট চলবে বলে তিনি জানান।

এ বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জমান বলেন, বিষয়টি নিয়ে শনিবার রাতে তার কার্যালয়ে মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তারা ধর্মঘট প্রত্যাহার করে নেবেন বলে তিনি জানান।

তবে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু রাত সাড়ে ১১টায় বৈঠকের সত্যতা স্বীকার করে জানান, সভাপতি ও সম্পাদককে পুলিশ সুপার রাতে ডেকেছিলেন।

সেখানে তিনি সমিতির দাবির বিষয়টি প্রশাসন দেখবেন বলে জানিয়েছেন। কিন্তু এতে তারা আশ্বস্ত হতে পারেননি। কেননা, এমনটি আগেও বলা হয়েছিল।

রোববার সকাল থেকে ধর্মঘট চলবে বলে তিনি জানান। রোববার সকাল ১১টায় মালিক সমিতির নেতারা ৫টি শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসবেন।

সেখানে সার্বিক বিষয় আলোচনা হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান