মিডিয়ার আলোচিত নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও সারা যাকের। দুই সন্তান ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়াকে নিয়ে তাদের পুরো পরিবার। পর্দার সামনে আলাদাভাবে তারা কাজ করেছেন অনেকবার। কিন্তু পুরো পরিবার কখনও একসঙ্গে পর্দায় উপস্থিত হননি। এবারের ঈদে একটি টক শোতে পুরো পরিবারকে একসঙ্গে দেখা যাবে বাংলাভিশনে পর্দায়।
আবেদ খান ও সানজিদা আখতারের উপস্থাপনায় ‘এক আকাশের তারা’ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকছেন আলী যাকের ও তার পুরো পরিবার।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ঈদ উপলক্ষে বাংলাভিশন সবসময়ই ভিন্ন আয়োজনে সাজানো হয়। এবারও তার পরিকল্পনা চলছে। এরমধ্যে থাকছে সেরা তারকার অংশগ্রহণে নাটক,রম্য ধারাবাহিক সহ আরও অনেক কিছু। গত দুই বছরের মতো বাংলাভিশনের এবারের ঈদ আয়োজনও দর্শকদের ভালো লাগবে।
আরিফ হোসেনের প্রযোজনায় এ অনুষ্ঠানটি ঈদের ৩য় দিন রাত ৮টা ১০ মিনিটে বাংলাভিশনের পর্দায় প্রচার হবে।
বাংলাদেশ সময় ১৮৪০, জুন ২৭, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর