৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৩৬ পিএম BDST banglanew24
17 Feb 2013   12:50:03 AM   Sunday BdST
E-mail this

স্বপ্ন দেখাচ্ছেন শেন জার্গেনসেন


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বপ্ন দেখাচ্ছেন শেন জার্গেনসেন

ঢাকা: শেন জার্গেনসেনকে রাজকপালেই বলতে হবে। বাংলাদেশে বোলিং কোচ হিসেবে চাকরি শুরু করে আসিয়ান হলেন প্রধান কোচের আসনে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী দলের ভারপ্রাপ্ত কোচকে এক বছরের জন্য প্রধান কোচ করেছে বিসিবি। অস্ট্রেলিয়ায় বসেই খবরটা পেয়েছিলেন তিনি। ছুটি শেষে শুক্রবার ঢাকায় ফিরেছেন জার্গেনসেন। শনিবার জাতীয় দল নির্বাচক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় তাঁর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখিতে লক্ষ্য ও পরিকল্পনার কথা বললেন এই অস্ট্রেলিয়ান। সেখান থেকে গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হল।  

প্রশ্ন: বোলিং কোচ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারপ্রাপ্ত প্রধান কোচ। এবার প্রধান কোচ হিসেবে পাকাপাকি দায়িত্ব পেলেন এক বছরের জন্য। আপনার জন্য এটা কতটা সম্মানের?

জার্গেনসেন: আমি খুবই আবেগাপ্লুত। সম্মানিত বোধ করছি দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পেয়ে। লম্বা সময় ধরে পরিকল্পনার সুযোগ এসেছে। টেস্ট ক্রিকেটে অবশ্যই ভালো কিছু করতে চাই। আমরা জিততে চাই। সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। টি-টোয়েন্টিতেও উন্নতি করতে হবে আমাদের।

প্রশ্ন: সাপোর্ট স্টাফে বেশ কিছু পরিবর্তন আসছে। একটা নতুন সেটআপ নিয়ে এগিয়ে যাওয়া কতটা চ্যালেঞ্জিং?

জার্গেনসেন: বেশ কয়েকটি পরিবর্তন আসছে সাপোর্ট স্টাফে। সেটা আরও দায়িত্ব বাড়িয়ে দিবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ধারাবাহিকতার মধ্যদিয়েই যেতে হবে আমাকে। আগেও বলেছি সামনে এগিয়ে যেতে হবে। পেস বোলিং নিয়ে কিছু পরিকল্পনা করাই ছিল। আমি শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফরের না গেলেও সেটা হতো।

প্রশ্ন: ২২ ফেব্রুয়ারি থেকে বিসিএল’র ফাইনাল। ক্যাম্পে সবাইকে একসঙ্গে পাচ্ছেন না। ক্যাম্প নিয়ে আপনার পরিকল্পনা কী?

জার্গেনসেন: ক্যাম্পের জন্য দুটো সময় পেয়েছি আমরা। এরই মধ্যে যাদের বিপিএল শেষ হয়ে গেছে তাদের ক্যাম্প ২০ ফেব্রুয়ারি থেকে । যারা দ্বিতীয় রাউন্ডে খেলছে তারা আসবে ২৪ ফেব্রুয়ারি। তারা কয়েকটা দিন বাড়িতে বিশ্রাম করে উজ্জীবিত হয়ে ফিরবে। এরপর শ্রীলঙ্কা যাব। সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সময় পাওয়া যাবে।

প্রশ্ন: শ্রীলঙ্কা দেশের মাঠে খুবই শক্তিশালী দল। এমন একটা দলের বিপক্ষে কী ধরনের ফল আশা করেন আপনি?  

জার্গেনসেন: আমরা অবশ্যই জিততে চাই। সে মানসিকতাও নিয়েই যাব আমরা। জয়ের মানসিকতা গড়ে তুলতে হবে। আমি এটুকু বলতে পারি, আমরা সেরাটা খেলবো। যদি সবকিছু ঠিকভাবে করতে পারি তাহলে জিততে পারবো।

প্রশ্ন: মাশরাফি টেস্ট খেলবেন না। পেস বোলারদের বাকিরাও খুব ভালো সময় পার করছে তাও না। শ্রীলঙ্কা সফরে পেস বোলিং নিয়ে আপনি কিছুটা চিন্তিত কী না?

জার্গেনসেন: আমাদের বেশ কয়েকজন ভালো পেস বোলার আছে। তাদের কেউ কেউ খুব ভালো করছে। কেউ কেউ এখনও বিকশিত হয়নি। তাসকিনের সামর্থের প্রিভিউ দেখলাম। আমি মনে করি ৮ থেকে ১০ জন ফাস্ট বোলার আছে যারা প্রতিদ্বন্দ্বীতার পরিবেশ গড়ে দিতে পারে। গত কয়েক সপ্তাহ জাতীয় ক্রিকেট একাডেমি থেকে আমরা খুব ভালো সাপোর্ট পেয়েছি। আমরা আটজন বোলারের একটা স্কোয়াড নির্বাচন করেছি, স্টুয়ার্ট কারপিনেন যাদেরকে দেখভাল করবে। সেখানে তাদেরকে বোলিং করতে হবে। আশা করি তারা ভালো করবে।

প্রশ্ন: টানা ক্রিকেট খেলায় ক্রিকেটাররা বিশ্রাম পাচ্ছেন না। চোট সমস্যাও আছে বেশ কয়েকজনের। এটা সমস্যা তৈরি করবে না?

জার্গেনসেন: ছেলেদের একটা লম্বা মৌসুম পার করছে। প্রথম শ্রেণীর অনেক ম্যাচ খেলেছে। বিসিএল খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছে অনেক নতুন ক্রিকেটারের। অভিষিক্তরা ভালো খেলেছে। সেজন্য সাপোর্ট স্টাফদের আমি ধন্যবাদ জানাই। কয়েকজন খেলোয়াড়ের ইনজুরির আছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেভাবে গেছে। সেভাবেই এবারও আমরা পরিকল্পনা করবো।

প্রশ্ন: শ্রীলঙ্কার স্পিন বোলারদের খেলা কতটা কঠিন?

জার্গেনসেন: আমারা নারিনকে খুব ভালো ভাবে খেলেছি। সেটা আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে। স্পিনের বিপক্ষে ছেলেরা সব সময় ভালো খেলে। শ্রীলঙ্কা তাদের কন্ডিশনে ভালো দল। আমার নিজেও সেটা দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে হবে আমাদের। একটা ভালো প্রস্তুতি নিতে পারলে আত্মবিশ্বাস থাকবে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এসএ



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান