ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১১ সালে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে ডিভিডেন্ড ঘোষণা করেছেন তা তাদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ স্টক ডিভিডেন্ট দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে যমুনা ব্যাংকের নিট লাভ হয়েছে ১৩৫ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৬৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৬ টাকা।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর