৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:৪৮ এএম BDST banglanew24
31 May 2012   04:55:36 PM   Thursday BdST
E-mail this

আতাইকুলায় গৃহবধূকে হত্যার অভিযোগ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর চরপাড়া গ্রামে বুধবার রাতে ময়না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়না ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। তিনি সুজানগর উপজেলার দহেরপাড়া গ্রামের ছোরহাব সরদারের মেয়ে।

আতাইকুলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হালিমুর রহমান বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়না খাতুনের লাশ তার স্বামীর ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের বাবা ছোরহাব সরদার অভিযোগ করে বলেন, ‘ তার মেয়েকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে তার জামাই আব্দুর রহমানসহ তার স্বজনরা।

এ ঘটনায় ময়নার বাবা ছোরহাব সরদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান