চট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া এলাকায় আগুন লেগে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টেলিফোন অপারেটর মান্নান খতিবী বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই এলাকার শামছুন্নাহার, ইসমাইল এবং ইদ্রিস মিয়ার তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।‘
তিনি বলেন, ‘খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিস ইউনিটের দু’টি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।’
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমবিএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজুরুম এডিটর