৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:২৯ এএম BDST banglanew24
02 Aug 2012   06:22:07 PM   Thursday BdST
E-mail this

দুই ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুই ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ

ঢালিউডে ছায়াছবির কাহিনী আর গানের সুর নকলের ঘটনা নতুন কিছু নয়। সিনেমা সংশ্লিষ্টরাও এমন অভিযোগে অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছেন। সম্প্রতি আরও দু’টি ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ জমা পড়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ডে। ছবি দু’টো হলো- সোহানুর রহমান সোহান পরিচালত ‘এক মন এক প্রাণ’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’।

সম্প্রতি খায়রুল আলম নামের এক চলচ্চিত্র দর্শক চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে এ দুই ছবির কাহিনী ও গান নকলের অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, “চলতি বছরের ২০ এপ্রিল মুক্তি পাওয়া ‘এক মন এক প্রাণ’ ছবির একটি গানে ভারতের জনপ্রিয় ছবি ‘ডার্টি পিকচার’-এর ‘উলালা উলালা’ গানটিসহ কয়েকটি হিন্দি গানের সুর নকল করা হয়েছে।”

এছাড়া গত ১৩ এপ্রিল মুক্তিপ্রাপ্ত ‘জ্বি হুজুর’ ছবিতে ‘মরেছি, মরেছি আমি’ গানটি সালমান খানের জনপ্রিয় ছবি ‘তেরে নাম’-এর ‘অরেনি, অরে কিয়া’ গানটির সুর নকল করে তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন খায়রুল আলম।

বিদেশি নকল গানের সুর ব্যবহার করার কারণে ছবি দু’টির অবাধ প্রদর্শন বন্ধের জন্য সেন্সর বোর্ডের কাছে আবেদন জানান অভিযোগকারী।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। তদন্তে নকলের অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট ছবির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৮, আগস্ট ২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান