৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:২৫ পিএম BDST banglanew24
24 May 2012   07:10:39 PM   Thursday BdST
E-mail this

নজরল জন্মজয়ন্তীর নানা আয়োজন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নজরল জন্মজয়ন্তীর নানা আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১১৩ তম জন্মদিন ১১ জ্যৈষ্ঠ ২৫ মে শুক্রবার। নজরুল জন্মজয়ন্তীতে এবার একই সঙ্গে তার লেখা বিদ্রোহী কবিতার ৯০ বছরপূর্তি যৌথ আয়োজনে উদযাপন করছে বাংলাদেশ ও ভারত সরকার। বিদ্রোহী কবির জন্মবার্ষিকী এবার রাজধানীসহ বিভাগীয় শহরগুলোর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সাড়ম্বরে উদযাপন করছে। গান, নাচ, কবিতা, গীতিনাট্য, নৃত্যনাট্য ও কথামালা দিয়ে এসব অনুষ্ঠান সাজানো হয়েছে। আসুন, নজরুল জন্মজয়ন্তী বিশেষ কিছু আয়োজন সম্পর্কে জেনে নেই।

নজরুল ইনস্টিটিউট
এবারের নজরুল জন্মজয়ন্তী বর্ণাঢ্য আয়োজনে উদযাপনে এবার জোরালো ভূমিকা পালন করেছে নজরুল ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের সমন্বয় ও সহযোগিতাতেই বাংলাদেশ-ভারত যৌথ আয়োজনের ঢাকার অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রাণালয়। নজরুল ইনস্টিটিউট দিনব্যাপি মূল অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় নাট্যশালার লবিতে ২৫ ও ২৬ মে নজরুলের বই, গানের স্বরলিপি, গানের সিডি এবং তার জীবনভিত্তিক আলোকচিত্রের অ্যালবাম ‘দ্য রেবেল পোয়ট’সহ নানা প্রকাশনা নিয়ে একটি বিশেষ গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করাছে।  নজরুল ইনস্টিটিউটের শিল্পীরা এবার শিল্পকলা একাডেমীতে রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা ও ছায়ানটের অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছে।

শিল্পকলা একাডেমীতে রাষ্ট্রীয় অনুষ্ঠান
বাংলাদেশ ও ভারতের যৌথ নজরুল জন্মজয়ন্তী উদযাপনে বাংলাদেশ অংশের দু’দিনের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমীতে। একাডেমীর জাতীয় নাট্যশালায় দু’দিনের এ বর্ণিল অনুষ্ঠান বিকেল থেকে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজনে এ অনুষ্ঠানমালার প্রথম দিন ২৫ মে বিকেলে ‘নজরুলের বিদ্রোহের স্বরূপ’ এবং ‘বিদ্রোহী’ কবিতা বিষয়ে বক্তব্য দেন কবি মুহম্মদ নূরুল হুদা। একক কণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করবেন শোনাবেন শাহীন সামাদ, রেবেকা সুলতানা, নাশিদ কামাল, সালাহউদ্দিন আহমেদ, ফেরদৌস আরা, লীনা তাপসী খান, সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী, খিলখিল কাজী ও ফাহমিদা রহমান। আবৃত্তি করবেন কাজী আবু জাফর সিদ্দিকী, লায়লা আফরোজ, শাহাদাৎ হোসেন নিপু ও ভারতের প্রদীপ ঘোষ। নৃত্য পরিবেশন করবে খুলনার নৃত্য বিহার।

২৬ মে শনিবার নজরুল জন্মজয়ন্তী দ্বিতীয় দিন ‘শুদ্ধ সুর ও বাণীতে নজরুলসঙ্গীত’ বিষয়ে আলোচনায় অংশ নিবেন ড. নাশিদ কামাল, সালাউদ্দিন আহমেদ ও ভারতের বাঁধন সেনগুপ্ত। একক কণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করবেন এমএ মান্নান, ফাতেমা-তুজ জোহরা, শামসুন্নাহার চৌধুরী, সেলিনা হোসেন, রওশন আরা সোমা, রাহাত আরা গীতি, মাইদুল ইসলাম, সুমন চৌধুরী ও ভারতের সুস্মিতা গোস্বামী। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সীশা ইসলাম, শাবাব সায়েম ও ভারতের প্রদীপ ঘোষ। রাত ৮টায় নজরুলের ‘শিল্পী’ নাটকটি পরিবেশন করবে শিল্পকলা একাডেমীর নাট্যকর্মীরা।

রবি চ্যানেল আই নজরুল মেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের তেজগাঁও ভবন চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রবি-চ্যানেল আই নজরুল মেলা ২০১২’। এবারের মেলার মূল প্রতিপাদ্য বিষয় বিদ্রোহী কবিতা রচনার ৯০তম বর্ষপূর্তি পালন। চ্যানেল আইয়ের আয়োজনে ৮ম বারের মতো অনুষ্ঠিত এ মেলায় নজরুল সঙ্গীত সাধনায় বিশেষ অবদানের জন্যে ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। সকাল ১১.০৫ মিনিটে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী সাহিত্যিক, পত্রিকার সম্পাদকবৃন্দ, নজরুল বিশেষজ্ঞ ও নজরুল সঙ্গীতশিল্পীবৃন্দ এবং চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ।

মেলার খোলা মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীন শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য ইত্যাদি। সঙ্গীত পরিবেশন করবেন কল্পনা আনাম শাকিল, এম এ মান্নান, ফেরদৌস আরা, ড, নাশিদ কামাল, সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, রাহাত আরা গীতি, নীলা তাপসী খান, খালিদ হোসেন, শাহীন সামাদ, প্রিয়াংকা গোপ, শহীদ কবীর পলাশ প্রমুখ শিল্পীবৃন্দ। দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুর সপ্তক, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, ঋষিজ শিল্পী গোষ্ঠি, তালিম, রণতা শিশুকিশোর শিল্পী গোষ্ঠী। নৃত্য পরিবেশন করবে নৃত্যম, নৃত্যশ্রী, স্পন্দন, শৈলী নৃত্যকলা একাডেমী ও ভোরের পাখি নৃত্যকলাকেন্দ্র। এছাড়াও মেলায় থাকছে নজরুলের কবিতা থেকে চিত্রশিল্পীদের চিত্রাংকন-অংশ নেবেন হাশেম খান, মনিরুল ইসলাম, বীরেন সোম,  শেখ আফজাল, শহীদ কবীর, আবদুল মান্নান, শামসুদ্দোহা, মনিরুজ্জামান প্রমুখ। নজরুল মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নজরুল একাডেমী
এবারের নজরুল জন্মজয়ন্তীতে নজরুল একাডেমী তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম দিন ২৩ মে বুধবার বিকেলে জাদুঘরের প্রধান মিলনায়তনে বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি অনুষ্ঠানে একক কণ্ঠে শ্রোতাদের গান গেয়ে শোনান।এছাড়াও অনুষ্ঠানে একাডেমীর শিল্পীরা একক ও সমবেত গান এবং নৃত্য পরিবেশন করে।

২৪ মে বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমীর মগবাজারের কার্যালয়ে সন্ধ্যায় শুরু হয় অনুষ্ঠান। এ দিন ঢাকা ও ঢাকার বাইরের নবীন-প্রবীণ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। আয়োজনের শেষ দিন ২৫ মে শুক্রবার বিকেলে একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠান হবে। একাডেমীর শিক্ষার্থীদের মান উন্নয়নমূলক অনুষ্ঠানের সঙ্গে থাকবে উন্মুক্ত নজরুল মঞ্চ। এতে নজরুল বিষয়ক পাঠ কিংবা পরিবেশনা উপস্থাপন করবেন। আর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মাসিক নজরুল উৎসব। এতে খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি নবীন নজরুলসঙ্গীত শিল্পীরা গান শোনাবেন।

ছায়ানট
নজরুল জন্মজয়ন্তীতে ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট আয়োজন করেছে ২ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠান। এই আয়োজন সাজানো হয়েছে নৃত্য-গীত, কবিতাপাঠ ও বক্তৃতা দিয়ে। রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ২৫ মে প্রথম দিনের অনুষ্ঠানে একক কণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আরা, সুমন চৌধুরী, লীনা তাপসী খান, বদরুন্নেছা ডালিয়া, মফিজুর রহমান, ফাহমিদা রহমান, ইফ্ফাত তাসনীশ হক, মইদুল ইসলাম, রাহাত আরা গীতি, শামীমা পারভীন, কল্পনা আনাম, সুমন মজুমদার লতিফুন জুলিও, মাহমুদুল হাসান, ফারহানা আক্তার শ্যার্লি, প্রিয়াংকা গোপ, শুক্লা পাল সেতু ও মহুয়া মঞ্জরী সুনন্দা। সম্মিলিত গান পরিবেশনে থাকছে সুরসপ্তক। অনুষ্ঠানে আবৃত্তি করবেন কৃষ্টি হেফাজ ও জয়ন্ত রায়। একক নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সামিনা হোসেন প্রেমা। দলীয় নৃত্য করবে ছায়ানটের। অনুষ্ঠানে নজরুলের জীবন ও কর্ম নিয়ে বক্তৃতা করবেন বিশ্বজিৎ ঘোষ।

শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত ২৬ মে দ্বিতীয় দিন সন্ধ্যার অনুষ্ঠানে একককণ্ঠে গান করবেন খালিদ হোসেন, যোসেফ কমল রড্রিক্স, ইয়াসমিন মুশতারী, ফাতেমা-তুজ জোহরা, নোশিন লায়লা, বরকত হোসেন, নাশিদ কামাল, রওশান আরা সোমা, প্রদীপ কুমার নন্দী, অসিত রায়, খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ ও অনিন্দিতা চৌধুরী। সম্মিলিত গান পরিবেশন করবে নজরুল ইনস্টিটিউট ও নজরুল একাডেমীর শিল্পীরা। আবৃত্তি করবেন গোলাম সারোয়ার ও চৌধুরী। সমবেত নৃত্য পরিবেশন করবে ছায়ানটের শিল্পীরা।

বাংলাদেশ সময় ১৮৫০, মে ২৪, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান