ঢাকা: অপরাধ করে নিজেই তা স্বীকার করে এমন মানুষ হাতে গোনা রয়েছে। কিন্তু একটি পশু যদি এ কাজ করে তাহলে কেমন হয়!
একটি কুকুর একজনকে তাড়ানোর স্বীকারোক্তি দিয়েছে। কুকুরটি যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের পুলিশের।
একটি সাক্ষ্যপত্রে কুকুরটি লিখেছে, “আমি তাকে তাড়া করেছি, আমি তাকে কামড় দিয়েছি। সে খারাপ লোক। মুখরোচক। পিচ ভালো ছেলে।”
সাক্ষ্যপত্রটি অ্যাল্সেশিয়া জাতের কুকুরটি নিজেই পূরণ করে এবং এতে নিজের পাঁয়ের ছাপ দেয়।
ডেইলি মেইল অনলাইনের একটি প্রতিবেদনে এমনই খবর প্রকাশ করা হয়েছে। তবে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, কুকুরটি কবে, কাকে কামড় দিয়েছে।
সাক্ষ্যপত্রটি এক পুলিশ কর্মকর্তা ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ স্টেশনে টানিয়ে রাখেন একজন। প্রায় সময় মামলা নিয়ে বিবাদ সৃষ্টিকারী সহকর্মীদের হাস্যরস যোগাতে তিনি ওই কাজ করেছিলেন।
কিন্তু অন্য এক পুলিশ কর্মকর্তা এই স্বীকারোক্তিপত্রের ছবি তুলে তা ফেসবুকের ‘কপ হিউম্যার’ (পুলিশ ব্যাঙ্গরসাত্বক পাতা) পেজে শেয়ার করেন। পরে এটি টুইটারেও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। নিজেকে অভ্যন্তীরণ শৃঙ্খলা ইউনিটের কর্মকর্তা হিসেবে উল্লেখ করে পিসি মার্ক টিসিংটন নামের এক পুলিশ কর্মকর্তা সাক্ষ্যপত্রটি শেয়ার করেন।
কিন্তু মজা করতে গিয়ে বেঁধে নতুন সমস্যা। কুকুরের নিজের স্বীকারোক্তির বিষয়টির কারণে ওই স্টেশনের পুলিশ কর্মকর্তারা তদন্তাধীন রয়েছে। অনলাইন ব্যবহারে পুলিশ কর্মকর্তাদের নতুন বিধি জারি করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭,২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com