৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:২৬ এএম BDST banglanew24
05 Feb 2013   01:37:08 PM   Tuesday BdST
E-mail this

ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী, কমেছে লেনদেন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী, কমেছে লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার জামায়াতের ডাকা হরতালের কারণে হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকায় লেনদেনের পরিমাণ গত দুই দিনের তুলনায় কমেছে।

এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৯ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৯১ পয়েন্টে। এছাড়া আর্থিক লেনদেন হয়েছে ২৬৬ কোটি টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৫৫ কোটি টাকা।

মঙ্গলবার উভয় স্টক এক্সেচেঞ্জে নির্ধারিত সময় সাড়ে দশটায় লেনদেন শুরু হয়। তবে সকাল থেকেই লেনদেনে ধীর গতি লক্ষ্য করা যায়।

ডিএসইতে লেনদেন হওয়া মোট ২৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।

লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- সামিট পূর্বাঞ্চল, ইউনাইটেড এয়ার, গ্রামীণ ফোন, ইউনিক হোটেল, সানফ্লাওয়ার ইন্স্যুরেন্স, সায়হাম কটন, যমুনা অয়েল, জেনারেশন নেক্সট, মেঘনা পেট্রোলিয়াম ও তিতাস গ্যাস।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- কোহিনূর কেমিক্যালস, ফার্স্ট প্রাইম, ডেল্টা স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সামিট পূর্বাঞ্চল, আল-হাজ্ব টেক্সটাইল, যমুনা অয়েল, পপুলার লাইফ, ইসলামি ফাইন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম।

দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ৫ম আইসিবি, ব্র্যাক ব্যাংক বন্ড, এ্যাপেক্স স্পিনিং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, দুলামিয়া কটন, ফার্স্ট বাংলাদেশ ইনকাম ফান্ড, ম্যারিকো, ইস্টার্ন লুব্রিক্যান্ট ও রহিম টেক্সটাইল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল থেকে সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সূচকের গতি পাল্টে যায় এবং দিনশেষে ১০১ বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হয় ৩১ কোটি টাকা।

এদিন লেনদেন হওয়া ১৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
জেএনএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান