৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৪৫ এএম BDST banglanew24
18 Sep 2012   09:11:52 PM   Tuesday BdST
E-mail this

রেডিও ফুর্তিতে ‘টেলিভিশন ’-এর গান


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রেডিও ফুর্তিতে ‘টেলিভিশন ’-এর গান
ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’ এর গান এবার শোনা যাবে এফ এম  স্টেশন
রেডিও ফুর্তিতে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর থেকে এ ছবির গান প্রচার করবে রেডিও ফুর্তি।

‘টেলিভিশন’ চলচ্চিত্রের  গানগুলোতে কন্ঠ দিয়েছেন অর্ণব, ন্যান্সি, হৃদয় খান, নির্ঝর, পারভেজ ও লুৎফর হাসান।গানের কথাগুলো লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, চিরকুট ব্যান্ড, রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলী। এ ছবিটির আবহসংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু এবং গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, অর্ণব, চিরকুট ব্যান্ড ও হৃদয় খান।

টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, কাজী শাহীর হুদা রুমী, শামীম শাহেদ, মুকিত মজুমদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, ১৭তম আর্ন্তজাতিক বুসান চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবি হিসেবে মনোনীত হয়েছে ‘টেলিভিশন’।

বাংলাদেশ সময়: ২০১২ ঘন্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান