ঢাকা: আন্তর্জাতিক রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরস’র (এস অ্যান্ড পি) বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ‘বন্ধকী ঋণ’ মূল্যায়ন সঠিক না হওয়ায় এ মামলা করা হচ্ছে।
‘বন্ধকী ঋণ’ মূল্যায়ন সঠিক না হওয়ার কারণে ২০০৮ সালে দেশটির অর্থনৈতিক মন্দায় এস অ্যান্ড পি ইন্ধন জুগিয়েছিল বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
রেটিং সংস্থার বিরুদ্ধে মামলার ঘটনা যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মত বলে জানা গেছে।
এস অ্যান্ড পি গত সোমবার জানায়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাদের অবহিত করেছে , ২০০৭ সালে ‘বন্ধকী ঋণ’- এর ক্ষেত্রে এস অ্যান্ড পির রেটিংয়ের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স এবং ডিএসই-৩০ সূচক গণনায় সহায়তা দিয়েছে স্টান্ডার্ড অ্যান্ড পুরস (এস অ্যান্ড পি)। ২০১২ সালের ৪ জুলাই নতুন সূচক প্রণয়নের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও এস অ্যান্ড পি’র মধ্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এসএনএই/সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর