৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১:১২ পিএম BDST banglanew24
24 Jun 2012   11:31:55 AM   Sunday BdST
E-mail this

২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো- ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক হিসেব পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য মোট সাড়ে ৩৭ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা  করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই সকাল সাড়ে ১০টায় রূপাসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুলাই।

প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক হিসেব পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েচে।

কোম্পানির এজিএম আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুলাই।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ আরও জানিয়েছে, এর শেয়ার প্রতি আয় হয়েছে ৩ দশমিক ০৫ টাকা, নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৪০ দশমিক ৫০ টাকা।

বাংলাদেশ সময় : ১১৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান