৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:০২ পিএম BDST banglanew24
26 Jun 2012   01:20:59 PM   Tuesday BdST
E-mail this

বিদ্যুৎ ঘাটতির সুযোগে কুইক রেন্টালে ব্যবসা: ড. মোশাররফ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিদ্যুৎ ঘাটতির সুযোগে কুইক রেন্টালে ব্যবসা: ড. মোশাররফ
ছবি: আশিক/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যুৎ ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে কুইট রেন্টাল পাওয়ার প্লান্টের নামে সরকারের লোকেরা ব্যবসা ফেঁদেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে এ ব্যবসার জন্যই তারা গ্যাস উৎপাদনে অবহেলা করে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বদেশ মঞ্চ আয়োজিত ‘গ্যাস বিদ্যুৎ ও পানি সংকট নিরসনে জনগণের প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

‘গ্যাসের উৎপাদন বৃদ্ধি না করে বিদ্যুৎ উৎপাদনের কথা যারা বলে তারা বোকার রাজ্যে বাস করে’ মন্তব্য করে সাবেক ড. মোশাররফ বলেন, ‘এখনো গ্যাস উৎপাদনের কোন পদক্ষেপ এ সরকার নেয়নি। বরং বিদ্যুৎ ঘাটতি দেখে তারা ব্যবসা করার সুযোগ পেয়েছে। কুইটি রেন্টালে তারা এ সুবিধাটা নিচ্ছে। বিদ্যুৎ খাত ধ্বংস করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘কুইক রেন্টালের জন্যই তারা গ্যাস উৎপাদনে অবহেলা করে দেশ অনেক পিছিয়ে দিয়েছে। কুইক রেন্টালের জন্যই গ্যাস উৎপাদনে এ অবস্থা।’

‘দেশের মানুষকে বোকা বানাতে তারা (সরকার) নানা কথা বলছে’ দাবি করে তিনি বলেন, ‘যে সরকার নিজেরাই সঙ্কট সৃষ্টি করে তারা কোনদিনও সমাধান দিতে পারে না। শেয়ারবাজারের টাকাও তাদের লোকেরাই লুটপাট করেছে।’

সম্প্রতি বিদ্যুৎ নিয়ে সমালোচনাকারীদের রাষ্ট্রদোহী বলায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তোফিক ই এলাহীর কড়া সমালোচনা করে খন্দকার মোশাররফ প্রশ্ন তোলেন, ‘অর্থমন্ত্রী নিজেও তো কুইক রেন্টালের সমালোচনা করেছেন। তাহলে কি অর্থমন্ত্রী নিজেও রাষ্ট্রদ্রোহী?’

এ সময় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একগুয়েমির কারণেই দেশে আজ সঙ্কট’ বলেও মন্তব্য করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ।  

স্বদেশ মঞ্চ সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আনহ আকতার, শামসুজ্জামান দুদু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল মিলন, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান