৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৩:৪৮ পিএম BDST banglanew24
02 Jun 2012   07:53:25 PM   Saturday BdST
E-mail this

হিন্দু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: হিন্দু বিবাহ নিবন্ধন আইন ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে রাজশাহী বরেন্দ্র উন্নয়ন ফোরাম।

শনিবার দুপুর ১২টায় মহানগরীর ঘোড়ামাড়ায় ফোরামের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও পরিবারিক নির্যাতন প্রতিরোধ এবং নারীর মানবাধিকার রক্ষায় এ আইন বাধ্যতামূলক করা খুবই জরুরি।

এ সময় অভিযোগ করে বলা হয়, হিন্দু বিবাহ নিবন্ধন ঐচ্ছিক করায় অধিকাংশ হিন্দু নারী এর সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক না হলে বাল্যবিবাহ, যৌতুক এবং বিবাহ পরবর্তী আইনি সহায়তা পেতে সমস্যা হচ্ছে।

এছাড়া হিন্দু সম্প্রদায়ের নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধসহ আর্থ-সামাজিক অধিকার রক্ষায় হিন্দু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক অতি জরুরি বলেও উল্লেখ করা হয়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- জেলা সামাজিক উদ্যোক্তা দলের সদস্য অঞ্জনা সরকার। এ সময় বক্তব্য রাখেন- বরেন্দ্র উন্নয়ন ফোরামের সম্পাদক ফলেজুল্লাহ চৌধুরী।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সম্পাদক কল্পনা রায়, নিষ্কৃতি ফাউন্ডেশনের পরিচালক এসকেএল মুহাম্মদ লালন, হিন্দু ধর্মীয় নেতা পার্থ পাল চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী রোকসানা ফেরদৌসী পুতুল, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তা রাশেদ ইবনে ওবায়েদ প্রমুখ।

উল্লখ্য, ২১ মে মন্ত্রীসভায় হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২ অনুমোদন করা হয়।     

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘন্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান