১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:০৬ এএম BDST banglanew24
19 Feb 2013   11:47:52 AM   Tuesday BdST
E-mail this

সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত

ঢাকা: দেশেরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। এদিন ডিএসই‘তে সূচক কমেছে ৫৫ পয়েন্ট। তবে সূচক কমলেও গত দুই কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসইতে লেনদেন বেড়ে ৫শ’ কোটি টাকার ওপরে উঠে এসেছে। এর আগের দুই কার্যদিবস লেনদেন ৪শ’ কোটি টাকার ঘরে ছিল।

এদিন ডিএসই’র সাধারণ মূল্য সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০১ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২০১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫শ’ ৪৩কোটি ৮৩ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।

লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- আর্গন ডেনিমস, ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল, আরএন স্পিনিং, এনভয় টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, কেপিসিএল, ইউনিক হোটেল ও বেক্সিমকো লি.।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল, সামিট এ্যালায়েন্স পোর্ট, অরিয়ন ইনফিউশন, সাফকো স্পিনিং, সামিট পূর্বাঞ্চল, বিচ হ্যাচারি, কেপিসিএল, জিবিবি পাওয়ার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ও সামিট পাওয়ার।

দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- মেঘনা পেট, আইসিবি এমএমসিএল ২য় এনআরবি, মুন্নু স্টাফলার, এ্যারামিট সিমেন্ট, সমরিতা হসপিটাল, ইসলামি ফাইন্যান্স, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, প্রগতী লাইফ ও উত্তরা ফাইন্যান্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১৭ পয়েন্টে। মোট আর্থিক লেনদেন হয়েছে ৬৪ কোটি টাকা।

লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
জেএনএ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান