ঢাকা: শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে জিতেছে মুশফিকুর রহিমের দল নাগিনহিরা নাগাস। ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) পদ্ধতিতে নাগাস ৫ রানে হারিয়েছে রুহুনা রয়্যালসকে।
রুহুনা রয়্যালস: ১৩৪ (ওভার ২০)
নাগিনহিরা নাগাস: ৭৭/২ (ওভার ১২)
ফল: নাগিনহিরা ৫ রানে জয়ী
প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে অলআউট হওয়ার আগে ১৩৪ রান করে রুহুনা রয়্যালস। লাহিরু থিরিমান্নে ৩৪, শহীদ আফ্রিদি ১৮ ও ড্যানিয়েল হ্যারিস ১৯ রান করেন। তিনটি করে উইকেট নেন শামিন্দা ইরঙ্গা ও অজন্তা মেন্ডিস।
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছায় নাগিনহিরা নাগাস। উদারা জয়াসুন্দারা ২৫ ও হার না মানা ৩৩ রান করেন ট্রাভিস বার্ট। ফলে ব্যাট করার সুযোগ হয়নি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস