৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৪৫ পিএম BDST banglanew24
02 Nov 2012   07:23:22 PM   Friday BdST
E-mail this

শনিবার প্রদান করা হবে ‘ফজলুল স্মৃতি পুরস্কার ২০১২’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শনিবার প্রদান করা হবে ‘ফজলুল স্মৃতি পুরস্কার ২০১২’

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রদান করা হচ্ছে।

আগামী ৩ নভেম্বর শনিবার তাঁর মৃতুবাষির্কী উপলক্ষে হোটেল রুপসী বাংলায় দুপুর ১টায় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’২০১২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বরেণ্য লেখক সৈয়দ শামসুল হক এবং সভাপতিত্ব করবেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন।

চলতি বছর এ পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্রপরিচালনায় নাসির উদ্দিন ইউসুফ এবং চিত্রসাংবাদিক গোলাম সারওয়ার।ফজলুল হক স্মৃতি কমিটি প্রতি বছরই দু’জন ব্যক্তিত্বকে এ পুরস্কার প্রদান করে আসছে।

এর আগে এই পুরস্কার পেয়েছেন- সাইদুল আনাম টুটুল, ফজল শাহাবুদ্দিন, চাষী নজরুল ইসলাম, আহমদ জামান চৌধুরী, হুমায়ুন আহমেদ, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, গোলাম রব্বানী বিপব, আবদুর রহমান, আমজাদ হোসেন, সৈয়দ শামসুল হক, অনুপম হায়াৎ, মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০২,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান