৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:০৫ এএম BDST banglanew24
01 Jul 2012   03:32:59 PM   Sunday BdST
E-mail this

২০০ পর্বে ‘পৌষ ফাগুনের পালা’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২০০ পর্বে ‘পৌষ ফাগুনের পালা’

জনপ্রিয় নির্মাতা ও অভিনেত্রী আফসানা মিমির প্রডাকশন হাউজ ‘কৃষ্ণচূড়া’। এ দেশের টিভি মিডিয়ায় প্রতিষ্ঠানটি দীর্ঘ সময়ের সফল ধারাবাহিক নাটক নির্মাণের পথিকৃত। বর্তমানে কৃষ্ণচূড়া প্রযোজিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’ প্রচার হচ্ছে এটিএনবাংলায়। ধারবাহিকটি আগামী ৩ জুলাই পা রাখছে ২০০ পর্বে।

গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস ‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’ ও ‘পৌষ ফাগুনের পালা’ অবলম্বনে নির্মিত ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিক নাটকটির নাট্যরূপ দিয়েছেন তানভীর হোসেন প্রবাল। নাটকটি পরিচালনা করছেন আফসানা মিমি ও রাকেশ বসু। চিত্রগ্রহণে রয়েছেন শেখ সাইফুল, গোলাম মোস্তফা ও রেজাউর রহমান খসরু। সম্পাদনায় আছেন ফজলে রাব্বী রাজিব। সূচনা সংগীতের কথা ও সুর করেছেন তানভীর হোসেন প্রবাল। কণ্ঠ দিয়েছেন ইভা রহমান ও তানভীর হোসেন প্রবাল|

নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে ষাট ও সত্তরের দশকের প্রেক্ষাপটে ঢাকা ও ঢাকার উপকণ্ঠের গ্রামে। আটান্ন বছর বয়সী জমিদারের সাথে রাসমনির বিয়ে হয়েছিল তের বছর বয়সে । পারিবারিক ষড়যন্ত্রে জমিদারের মৃত্যু হলে বিধবা রাসমনি তিন মেয়ে কমলা, শ্যামা ও উমাকে নিয়ে চলে আসে ওপার বাংলা থেকে এপার বাংলায়। শুরু হয় রাসমনির পথ চলা। সময়ের আবর্তে হারিয়ে যান রাসমনি। নতুনভাবে পথ চলা শুরু হয় তার তিন মেয়ের। নিত্যদিনের হাহাকার আর প্রয়োজনের বেঁচে থাকা এই নাটকের নতুন পথ খুলে দেয়। দেখা যায় নতুন জীবন, নতুন গল্প। কখনও দু:খ-বেদনা, কখনও বা হাসি-আনন্দ। আর এসব কিছুই নিয়ে এগিয়ে যায় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’।

এই দীর্ঘ ধারাবাহিকের বিভিন্ন পর্বে এ পর্যন্ত অভিনয় শতাধিক অভিনেতা-অভিনেত্রী। তাদের মধ্যে অন্যতম হলো - ফেরদৌসী মজুমদার, হুমায়ূন ফরীদি, মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, কেয়া চৌধুরী, আফরোজা বানু, মাসুদ আলী খান, হাসান ইমাম, শর্মিলী আহমেদ, লায়লা হাসান, জ্যোৎস্না বিশ্বাস, মায়া ঘোষ, সোলায়মান খোকা, ফ্লোরা সরকার, জাহিদ হাসান, আফসানা মিমি, তুষার খান, আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার, সাদিয়া ইসলাম মৌ, শামস্ সুমন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তানভীর হোসেন প্রবাল, শুভাশিস ভৌমিক, মেহবুবা পারভীন, সাজু খাদেম, হোসনে আরা পুতুল, সানজিদা প্রীতি, সোহানা সাবা, দিলীপ চক্রবর্তী, শামীমা নাজনীন, মাহফুজ রিজভী, জয়িতা মহলানবীশ, আইরিন সুলতানা, ঝুমু মজুমদার, টয়া, মোহাম্মদ রফিক, সাখাওয়াৎ হোসেন রেজভী, শারমীন হায়াত দীপা, কাজী তৌফিকুল ইসলাম ইমন, নাসির উদ্দীন শেখ, জিয়াউল হাসান কিসলু, তানভীর আহমেদ, বাকার বকুল, আইনুন নাহার পুতুল, রিজভিনা মৌসুমী, আশিস বসু, সুমনা ইসলাম, কথা, সান্তনা প্রমূখ।

২০১০ সালের ১৫ জুন  থেকে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’-এর সম্প্রচার শুরু হয় এটিএন বাংলায়, যা প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯:২০ মিনিটে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে।


বাংলাদেশ সময় ১৫১৫, জুলাই ১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান