খুলনা: খুলনা সিটি কলেজে ছাত্রলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, প্রেম সংক্রান্ত বিরোধ নিয়ে ছাত্রলীগ নেতা আলীমুল জিয়া ও মানিক গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
এ সময় দু‘গ্রুপের মধ্যে ইট, পাটকেল ও লাটি-সোটা নিয়ে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন আযাদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে কলেজ ক্যা¤পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর