ঠাকুরগাঁও: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও সুশীল সমাজ।
সোমবার সকাল ১০টায় শহরের চৌরাস্তা মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আইয়ূব আলী, হুমায়ূন কবির, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা ও ঠাকুরগাঁও সুশীল সমাজের আহ্বায়ক আনিসুর হক চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর