১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৫২ পিএম BDST banglanew24
01 Feb 2012   09:58:16 AM   Wednesday BdST
E-mail this

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ছবি: জীবন আমীর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবার বাংলা, ইংরেজি ও অংক ছাড়া ২১টি সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৮৫৫টি এবং মোট কেন্দ্র দুই হাজার ৪৬৪টি।

এসএসসি পরীক্ষায় অংশ নেবে মোট ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ জন। মোট কেন্দ্র এক হাজার ২৭৮টি। শিক্ষা প্রতিষ্ঠান ১৫ হাজার ৯৩৩টি।

দাখিলে মোট পরীক্ষার্থী দুই লাখ ৭৫ জাহার ৯৩০ জন। মোট কেন্দ্র ৫৯৫টি। শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ১৯৭টি।

এসএসসিতে (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ৯১ হাজার ১৫৮ জন। মোট কেন্দ্র ৫৯১টি। শিক্ষা প্রতিষ্ঠান এক হাজার ৭২৫টি।

গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৫ হাজার ৫৫ জন। মোট বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে ৫৫৮টি। মোট কেন্দ্র বেড়েছে ২৮৩টি।

‘এবার এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে’ আশাবাদ ব্যক্ত করে শিক্ষামন্ত্রী গত রোববার বলেন, পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট বোর্ডের প্রতিটি কেন্দ্রের অনলাইন যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে।

তিনি জানান, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য এবার পরীক্ষার সময়সীমা ২০ মিনিট বাড়ানো হয়েছে। এছাড়া এবার ঢাকা বোর্ডের অধীনে দেশের বাইরে থেকে সাতটি কেন্দ্র থেকে পরীক্ষা নেওয়া হবে। এগুলো হচ্ছে, জেদ্দা, রিয়াদ, আবুধাবি, দুবাই, দোহা-কাতার, বাহরাইন ও ত্রিপোলি।

বাংলাদেশ সময় ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান