১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:০৬ পিএম BDST banglanew24
11 Aug 2012   07:24:36 PM   Saturday BdST
E-mail this

চমক নিয়ে ফিরছেন সালমা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চমক নিয়ে ফিরছেন সালমা

‘লালনকন্যা’ খ্যাত ক্লোজআপ ওয়ান তারকা সালমা প্রায় দুই বছর বিরতির পর গানে ফিরছেন। বিয়ে ও মা হওয়ার কারণে তিনি দীর্ঘ দিন সঙ্গীতভুবন থেকে দূরে ছিলেন। ‘প্রেমের জানাজা’ নামের নতুন একটি অ্যালবামের কাজ শুরু করেছেন সালমা। নতুন এ অ্যালবামে চমক হিসেবে থাকছে তার স্বামী শিবলী সাদিকের গাওয়া গান এবং শ্বশুর প্রয়াত মোস্তাফিজুর রহমান ফিজুর লেখা গান।

সংসার আর সন্তান নিয়ে লম্বা সময় ব্যস্ত থাকার পর লালনকন্যা সালমা গানের ভুবনে ফিরছেন ‘প্রেমের জানাজা’ নামের একটি অ্যালবামের মাধ্যমে। এতে সালমা গেয়েছেন পাঁচটি এবং শিবলী গেয়েছেন চারটি গান। আরো থাকছে সালমা-শিবলীর গাওয়া একটি দ্বৈত গান।

‘প্রেমের জানাজ’ অ্যালবামে সালমার শ্বশুর মোস্তাফিজুর রহমান ফিজুর লেখা গানসহ গীতিকার শেখ রেজা শানু ও শেখ ওয়াহিদের লেখা গানও থাকছে। অ্যালবামটির সঙ্গীতায়োজনে রয়েছেন মান্নান মোহাম্মদ।

গানে থেকে দুই বছর দূরে থাকার পর স্বামী-শ্বশুরকে নিয়ে আবারো গানে ফেরা প্রসঙ্গে সালমা বলেন, “গান ছাড়া আমার জীবন আমি কল্পনাও করতে পারি না। তাই আবার নিয়মিত গানে ফিরছি। আমি সবসময়ই আমার ভক্ত-শ্রোতাদের জন্য ভালো গান গাওয়ার চেষ্টা করি। এই অ্যালবামেও ঠিক তাই করেছি। আমার স্বামী শিবলীও  অ্যালবামে গান গেয়েছেন। ছোটবেলা থেকে তিনি গান শিখেছেন। তার গানের গলাও ভালো।”

তিনি বলেন, “আমার শ্বশুরও ছিলেন সঙ্গীতপ্রেমী। তার লেখা কয়েকটি গানও থাকছে আমার এ অ্যালবামে। আশা করছি সবমিলিয়ে অ্যালবামটির গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।”



বাংলাদেশ সময় ১৮৫০, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান