৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:৪১ পিএম BDST banglanew24
18 Feb 2013   12:32:20 PM   Monday BdST
E-mail this

অবৈধ অর্থসহ নাগাল্যান্ডের মন্ত্রী আটক


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অবৈধ অর্থসহ নাগাল্যান্ডের মন্ত্রী আটক

ঢাকা: ভারতীয় রাজনীতিবিদ আর অর্থ কেলেঙ্কারি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। রাজনীতিবিদ হলেই তাঁকে অর্থ কেলেঙ্কারিতে জড়ানো চাই! সেই ধারাবাহিকতায় এবার নগদ এক কোটি রুপিসহ ধরা পড়লেন নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং এল ইমচেন!

আসামের আধাসামরিক বাহিনী ‘আসাম রাইফেলস’ সূত্র জানিয়েছে, কোহিমা থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও নগদ এক কোটি দশ লাখ রুপিসহ মোককচাং জেলার কোরিদাঙ্গা এলাকায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওখা জেলার কাছে অভিযান চালানো হলে হাতে নাতে ধরা পড়েন তিনি।

আসাম রাইফেল সূত্র আরও জানায়, অবৈধভাবে অস্ত্র ও রুপি চালানে জড়িত থাকায় এই মন্ত্রীকে আটক করে জেলা প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ইমচেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগালান্ডের পিপল’স ফ্রন্টের (এনপিএফ) কোরিদাঙ্গা এলাকার প্রার্থী এবং মোককচাং জেলা এনপিএফ’র নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান।

বাংলাদেশ সময় : ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান