৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৫৮ পিএম BDST banglanew24
16 Jul 2012   04:47:46 PM   Monday BdST
E-mail this

জিবিবি পাওয়ারের ২৬ শতাংশ দরপতন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের সামান্য নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ার লি. কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ দরপতন হয়।

সোমবার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে দাম কমার শীর্ষ অবস্থানে ছিল জিবিবি পাওয়ার ও দ্বিতীয় অবস্থানে আছে মডার্ন ডায়িং কোম্পানির শেয়ারের দাম।

এদিন জিবিবি পাওয়ার কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ২৮ দশমিক ৯ টাকা এবং সর্বনিম্ন ২৬ দশমিক ১ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৩৬ দশমিক ২ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে প্রায় ১০ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২০০টিতে।

সোমবার এ কোম্পানির বাজার মুলধন দাঁড়ায় ১৮৪ কোটি ৬২ লাখ টাকা, অনুমোদিত মুলধন ৮০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১ হাজার ৫১ কোটি টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৫ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, এ কোম্পানিটি বাজারে ২ কোটি ৫ লাখ শেয়ার ছেড়ে মোট ৮২ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওর মাধ্যমে বিক্রির জন্য কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ৩০ টাকা প্রিমিয়ামসহ মোট ৪০ টাকা গ্রহণ  করে।

সর্বশেষ ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, জিবিবি পাওয়ার কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮৩ পয়সা,   শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৫২ পয়সা।

অন্যদিকে, সোমবার দাম কমার দ্বিতীয় শীর্ষে থাকা মডার্ন ডায়িং কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৪০ দশমিক ৯ টাকা এবং সর্বনিম্ন ৪০ দশমিক ৯ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসের এ কোম্পানির শেয়ারের দাম ছিল ৪৫ দশমিক ৩ টাকা। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে প্রায় ৫ টাকা।

সোমবার দাম কমার ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- জিবিবি পাওয়ার ২৬ দশমিক ২৪ শতাংশ, মডার্ন ডায়িং ৯ দশমিক ৭১ শতাংশ, মুন্নু স্টাফলারস ৯ দশমিক ২৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ৮ দশমিক ২৪ শতাংশ, এফবিএফআইএফ ৮ দশমিক ০৮ শতাংশ, ওসমানিয়া গ্লাস ৭ দশমিক ৯১ শতাংশ, ইমাম বাটন ৭ দশমিক ১৪ শতাংশ, ন্যাশনাল টি ৫ দশমিক ৭৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট ৫ দশমিক ০৮ শতাংশ এবং ইউনিক হোটেল ৪ দশমিক ৯১ শতাংশ দাম বেড়েছে।

লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে সোমবার ডিএসই’র দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- জিবিবি পাওয়ার, আমরা টেকনোলজি, পদ্মা লাইফ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এএমসিএল প্রাণ, ইউনিক হোটেল, গ্রামীণ-২, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল পলিমার এবং আইপিডিসি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান