৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৪৬ পিএম BDST banglanew24
03 Aug 2012   09:46:45 PM   Friday BdST
E-mail this

ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি ‘সফট ওয়ার’


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি ‘সফট ওয়ার’

ঢাকাঃ ইরানের ইসলামি রেভুল্যুশনারি গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেছেন, “বর্তমানে দেশের জন্য ‘সফট ওয়ার’ সবচেয়ে বড় হুমকি। আর এ যুদ্ধ পশ্চিমারা ইরানের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে।”

অবশ্য ‘সফট ওয়ার’ বলতে তিনি কী বুঝিয়েছেন তা পরিষ্কার করে বলেননি।

তবে এই শব্দগুচ্ছটি সাধারণত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গুপ্তচরবৃত্তি, কম্পিউটার ভাইরাস এবং ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি রফতানি করার মতো বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

ইরানের পারমাণু প্রকল্প কম্পিউটার ভাইরাসের আক্রমণে অনেকবারই বাধাগ্রস্ত হয়েছে। এ আক্রমণের জন্য বরাবরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রও অবশ্য ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছে।

শুক্রবার রেভুল্যুশনারি গার্ডের নিজস্ব ওয়েবসাইটে জেনারেল আলী জাফারির মন্তব্যটি প্রকাশ করা হয়েছে।
জাফরি আরোও বলেছেন, “ইরান অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূণ সময় পার করছে। এ নাজুক পরিস্থিতি মোকাবিলার জন্য বাসিজ আধাসামরিক বাহিনীর খুবই প্রয়োজন।” বাসিজ হল ইরানের সর্বস্তরের নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি আধাসামরিক বাহিনী।

উল্লেখ্য, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধে চাপ সৃষ্টি করতে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রতি আরো কঠোর করেছে।

পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান পারমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
ইরান অবশ্য বরাবরই তা অস্বীকার করে বলছে, এ প্রকল্প কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
মামুন-অর-রশিদ/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান