৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:০৩ এএম BDST banglanew24
21 Jun 2012   06:21:54 PM   Thursday BdST
E-mail this

আপনার এই হাসি থাকবে না: প্রধানমন্ত্রীকে গয়েশ্বর


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপনার এই হাসি থাকবে না: প্রধানমন্ত্রীকে গয়েশ্বর
ছবি: দেলোয়ার হোসেন বাদল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াপল্টন থেকে:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের প্রথম এবং শেষ দাবি অবলিম্বে ইলিয়াস আলীকে ফেরত দিন এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করুন। অন্যথায় প্রধানমন্ত্রী যেভাবে হাসি দিয়ে কথা বলছেন আপনার এই হাসি থাকবে না। এই হাসি কোথায় যাবে আপনি নিজেও জানেন।’

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘জন্মদিনের আগে ইলিয়াস আলীর মেয়ে সাইয়ারা নাওয়াল তার বাবাকে ফেরত চেয়েছে। সে বাবার জন্য অপেক্ষা করছে। তাকে ফেরত না দিলে যে ভয়াবহ অবস্থা হবে, সে সময় আপনার জন্য অপেক্ষা করছে।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের একজন মন্ত্রীর ছেলে আমেরিকায় এরইমধ্যে সাতবার মাতাল অবস্থায় জেলে গেছে। এই পুত্র কোন মন্ত্রীর এ দেশের মানুষ তা জানে। আর আমাদের প্রধানমন্ত্রী মদ না খেয়েও মাতাল। সুতরাং রাজনীতিতে মাতলামী আর আতলামী চলতে দেওয়া যায় না।’

দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।  

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ বিএনপির কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ ডাকা হয়েছে।

এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

যুবদল সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এ সমাবেশ চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমএম/এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান