৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:৩৪ এএম BDST banglanew24
30 Nov 2012   04:44:56 AM   Friday BdST
E-mail this

মমতাকে ইমেইলে সমালোচনা


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসহিষ্ণু হয়ে উঠছেন বলে অভিযোগ করেছেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু।

তৃণমূল দলে শুধু ইয়েসম্যান-ই পছন্দ মমতার উল্লেখ করে কড়া সমালোচনা করে মমতাকে বৃহস্পতিবার মেইল পাঠান তিনি।

মমতা খামখেয়ালি আচরণ করছেন বলে অভিযোগ করে কাটজু মেইল বার্তায় বলেছেন, ‘‘সবাই আপনাকে ভয় পায়। খোলা মনে পরামর্শ দিতে পারছেন না মন্ত্রী-আমলারাও। আচরণ না বদলালে এবং আরও সহিষ্ণু না হলে আপনি  বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না।’’

নানা সময় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর রোষে পড়া অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরি, তানিয়া ভরদ্বাজের কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও জানিয়েছেন কাটজু।

তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করে কলকাতা পুলিশের কর্মকর্তা দময়ন্তী সেনকে আগের পদে ফেরানো উচিত।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান