৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৩৩ এএম BDST banglanew24
18 Jun 2012   10:09:28 AM   Monday BdST
E-mail this

নিউইয়র্কে বইমেলা, ব্যাপক প্রস্তুতি


বিশ্বজিৎ সাহা, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিউইয়র্কে বইমেলা, ব্যাপক প্রস্তুতি

নিউইয়র্ক: বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন, বাঙালির ঐতিহ্যের সমন্বয়ে আগামী ২৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা ও বাংলা উৎসব।

জ্যামাইকায় অনুষ্ঠেয় বইমেলা ও বাংলা উৎসব চলবে তিনদিন। বইমেলায় সার্বিকভাবে ‘একখণ্ড’ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

চিত্রশিল্পী আবুল ফজল, শিল্পনির্দেশক কণক আদিত্য এবং স্থপতি শিখা আহমাদের তত্ত্বাবধানে চলছে বইমেলার সাজসজ্জার প্রস্তুতি।

২৯-৩০ জুন ও ১ জুলাই জ্যামাইকায় ১৮২ স্ট্রিট এবং হিলসাইড এভিনিউতে স্যুজান বি অ্যান্থনি হাইস্কুলে তিন দিনব্যাপী  বইমেলা ও বাংলা উৎসব হবে।

এ উপলক্ষে ১৩ জুন সন্ধ্যায় জ্যামাইকার একটি রেস্তোরাঁয় সব সংগঠন ও ব্যবসায়ী-সমাজকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মেলার আহ্বায়ক নাসিমুন নাহার নিনি তার বক্তব্যে এ তথ্য জানান। তিনি বলেন, ``তিন বছর আগের বইমেলাতেও জ্যামাইকাবাসী সহযোগিতা করেছেন, এবছরও আপনারা আজ যেভাবে বইমেলার জন্য এগিয়ে এসেছেন তা আমরা কখনো ভুলবো না। সবাই মিলে আমরা ২১ বছরের এই বইমেলাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করবো।``

তিনি আরও বলেন, `` আমরা যে একটি নতুন ভূখণ্ড তৈরি করেছি, তা এই উৎসবের মাধ্যমে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আগত বিপুলসংখ্যক প্রতিনিধির কাছে তুলে ধরার সুযোগ রয়েছে। আমরা সবাই মিলে সব মেধার সমন্বয়ে আমেরিকানদের কাছেও বাঙালির ঐতিহ্যকে বইমেলার মাধ্যমে তুলে ধরবো।`` যুক্তরাষ্ট্রের মূলধারার বিপুলসংখ্যক প্রতিনিধির উপস্থিতিতে এবারের উৎসব বিভিন্ন কারণে স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এছাড়া আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলাকে সফল করতে ১৯ জুন জ্যামাইকায় সর্বস্তরের মানুষকে নিয়ে আরেকটি মতবিনিময় সভা হবে। লেখক সাংবাদিক ফাহিম রেজা নূর এই সভাটির সমন্বয় করছেন।

ফাহিম রেজা নূর বলেন, ``জ্যামাইকার সব মত-পথের লোককে নিয়ে এক প্ল্যাটফরমে কাজ করার বিরাট সুযোগ হলো এই বইমেলার মাধ্যমে। দল-মত নির্বিশেষে সবাই কাজ করতে পারেন, সে ব্যবস্থা আমরা নেবো। জ্যামাইকাবাসীর একাত্মতার বিষয়টি কমিউনিটির কাছে তুলে ধরার সুযোগ হলো।``

কমিউনিটি নেতা শরাফ সরকার বলেন, ``এই উৎসব সফল করার মধ্য দিয়ে জ্যামাইকাবাসী যে ঐক্যবদ্ধ তা যেমন প্রমাণ করার সুযোগ রয়েছে, তেমনি নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করার গৌরবের ভাগীদার হতে পারে জ্যামাইকাবাসী।``

মুক্তধারা ফাউন্ডেশনের পরিচালক রুমা সাহা বলেন, ``ভালো কিছু করতে হলে প্রয়োজন সব সময় সব বিষয়ে পরিষ্কার থাকা। আমরা যারা একসঙ্গে কাজ করবো, তাদের যেমন জানার অধিকার আছে আমরা সবাই মিলে কী করতে যাচ্ছি, তেমনি আবার আমরা কে কী দায়িত্ব পালন করছি, সেটাও পরিষ্কার থাকা দরকার। যোগাযোগটা থাকা খুব জরুরি। না হলে আরও বেশি সমস্যা হয়। কেউ অপরাগ হলে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া উচিত।``

আগামী ২৯ জুন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে নিউইয়র্কের জ্যামাইকা শহরের ১৬৫ স্ট্রিট হিলসাইড এভিনিউয়ের মান্নান গ্রোসারির উল্টোদিকে বাংলা উৎসব ও বইমেলার ২১ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের প্রস্তুতি চলছে। দেড় ঘণ্টা ধরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। চারটি সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিল্পী এতে অংশ নেবেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন: মোর্শেদ আলম, প্রভাষ চক্রবর্তী, তোফাজ্জল হোসেন, উৎপল চৌধুরী, সাবুলউদ্দীন, মোহাম্মদ মনতাজউদ্দীন, মঞ্জুরুল আলম বিটি, সদরুন নূর, রোকসানা রহমান, ডা. নার্গিস রহমান, ঝর্ণা চক্রবর্তী, মুনিয়া মাহমুদ, অজয় কুমার দাশ, মাহমুদ উল্লাহ, ওমর ফারুক খসরু, আলমগীর ভূঁইয়া, স্বীকৃতি বড়ুয়া, মাহবুবুর ফিরোজ, শফিকুর রহমান,কামাল, একে এম শফিকুল ইসলাম, জাহাঙ্গীর ও জাকিয়া ফাহিম প্রমুখ।

নাসিমুন নাহার নিনি সভায় আরও জানান, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব সিনেটর ম্যালকম এ স্মিথ, নিউইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গের প্রতিনিধি ইমগ্রেশন অ্যাফেয়ার্সের ডেপুটি কমিশনার মাটিল্ডা রোমান, কমিউনিটি বোর্ড ১২-এর ডিস্ট্রিক্ট ম্যানেজার রেডিক, কুইন্স লাইব্রেরির পরিচালক ফ্রেড গিটনার, ১৯৭১-এর স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দেওয়া সংগঠন ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর সংগঠক এবং ‘ব্লকেড’-এর লেখক রিচার্ড ও ফিলিস টেইলর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

তিনি বলেন, ``বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর উদযাপন উপলক্ষে রিচার্ড ও ফিলিস টেইলরকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা একাত্তর সালের সব মার্কিন সহ-মুক্তিযোদ্ধাকে স্মরণ করতে যাচ্ছি। এছাড়া লেখক শওকত আলী এবং হুমায়ূন আহমেদকে সম্মাননা দেওয়া হবে।``

আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার অনুষ্ঠান সমন্বয়ক শীতেশ ধর জানান, এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে সম্পূর্ণ নতুন ধরনের। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আনিস আহমেদ। চন্দ্রা ব্যানার্জী ও তার সংগঠন নৃত্যাঞ্জলি ছাড়াও বালাদেশ থেকে আসছেন বিশিষ্ট নৃত্যশিল্পী তানিয়া ইসলাম ও আবুল হাসান ভূঁইয়া। মূল অনুষ্ঠান হবে রবীন্দ্রমঞ্চে। এছাড়া জসিমউদ্দীন কক্ষ, ওয়াহিদুল কক্ষ এবং সেলিম আল দীন কক্ষে প্রতিদিনই অনুষ্ঠান হবে।

এদিকে প্রতিদিনই যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে নতুন নতুন লেখক-সাহিত্যিক যোগ দেয়ার তথ্য আসছে।

টরন্টো, অটোয়া, মন্ট্রিল, ওয়াশিংটন, বাল্টিমোর, বোস্টন, হিউস্টন, ডালাস, লসএঞ্জেলেস, ফ্লোরিডা, ফিলাডেলফিয়া, নর্থ ক্যারোলাইনা এবং নিউজার্সিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর ছাড়াও উত্তর আমেরিকার বিভিন্ন অংশ থেকে কবি- লেখক-সাহিত্যিকরা যোগ দিতে যাচ্ছেন এবারের উৎসবে। বিশেষ করে হুমায়ূন আহমেদের চিত্র প্রদর্শনী নিয়ে প্রবাসী বাঙালি সমাজে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

শিশু কিশোরদের চিত্রাংকন, বাংলা লেখা, আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতায় প্রতিযোগীরা নাম নিবন্ধন করেছে বলে জানা গেছে। উৎসবে বয়সভিত্তিক তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে। শিশু-কিশোরদের বাংলা লিখন, অংকন, আবৃত্তি  প্রতিযোগিতার পাশাপাশি এবছর যুক্ত হচ্ছে নৃত্য প্রতিযোগিতা। তিন বিভাগ (ক) ৫ থেকে ৮ বছর, (খ) বিভাগ ৯ থেকে ১২ বছর এবং (গ) বিভাগ ১৩ থেকে ১৮ বছর। এ বিষয়ে নাজনীন মামুনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। তার ফোন  ৬৪৬-৭৩০-৯৯৬৭।

গত ২০ বছরের ধারাবাহিকতায় এবছর বইমেলার আরও একটি বিশেষ আকর্ষণ হলো শিশু-কিশোরদের বাংলা লেখা (সকাল ১১টা), চিত্রাংকন (দুপুর ১২টা), আবৃত্তি (দুপুর ১টা) ও নৃত্য (দুপুর ২টা) প্রতিযোগিতা। তিন গ্রুপে ৫ থেকে ৮, ৯ থেকে ১২ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ৩০ জুন শনিবার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান যাচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়ে এবারের বইমেলার তৃতীয় দিন ১ জুলাই অনুষ্ঠিত হবে দেড় ঘণ্টার এক বিশেষ অনুষ্ঠান।

প্রতি বিষয়ে গ্রুপ (তিনটি) ক, খ ও গ। সময়: সকাল ১১টা।
বাংলা লেখা: (ক) ৫ থেকে ৮ বছর বিষয়: বর্ণমালা। (খ) ৯ থেকে ১২ বছর, বিষয়: বাংলা বাক্য গঠন (৫ থেকে ১০ লাইন)। (গ) ১৩-১৮ বছর, বিষয়: বাংলাদেশ।

চিত্রাংকন:  (বয়স ও বিষয়)। সময়: দুপুর (১২টা)। (ক) ৫-৮ বছর: যে কোনো বিষয়। (খ) ৯-১২ বছর: যে কোনো বিষয়। (গ) ১৩-১৮ বছর: বাংলাদেশ।

আবৃত্তি: (বয়স ও বিষয়)। সময়: দুপুর ১টা)। (ক) ৫-৮ বছর, ছড়া। (খ) ৯-১২ বছর, কবিতা (১২ লাইনের কবিতা)। (গ) ১৩-১৮ বছর- যে কোনো কবিতা।

নৃত্য: (বয়স ও বিষয়)। সময়: (দুপুর ২টা)। (ক) ৫-৮ বছর  (যে কোনো বাংলা গান)। (খ) ৯-১২ বছর (যে কোনো বাংলা গান)। (গ) ১৩-১৮ বছর (যে কোনো বাংলা গান)।

আহ্বায়ক: নাজনীন মামুন ৬৪৬-৭৩০-৯৯৬৭। সহযোগিতায়: আলপনা গুহ (বাংলা লেখা) ৬৪৬-৬৯৬৫৫৮৫, জেবুন্নেছা হারুন (চিত্রাংকন) ৯১৭-৩৪৯-৯০১৮, সামওয়া সেলিম (আবৃত্তি) ৬৪৬-৬২৩-৬২৮৭, পারভীন সুলতানা (নৃত্য) ৭১৮-৮৮০-২২৬১

২০১২ সালের নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান  লেখক-সাংবাদিক আদনান সৈয়দ। উত্তর আমেরিকার কবি-লেখক-সাহিত্যিকদের ২০১২ সালে প্রকাশিত বইযের এক কপি ১৫ জুনের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। বই পাঠাবার ঠিকানা ৪০-২২ স্ট্রিট ৭৯, প্রথম তলা, এলমহার্স্ট, নিউইয়র্ক ১১৩৭৩। এছাড়া ইমেইলে যোগাযোগ করা যেতে পারে: adnansyed1@gmail.com

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর,ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান