৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:২৬ পিএম BDST banglanew24
09 Jul 2012   06:13:44 PM   Monday BdST
E-mail this

ম্যাচে ফেরা অনিশ্চিত আদনান আকমলের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ম্যাচে ফেরা অনিশ্চিত আদনান আকমলের

পাল্লেকেলে: বামহাতের অনামিকায় সুক্ষ্ম চিড় ধরা পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের বাকি দিনগুলোতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তান উইকেটরক্ষক আদনান আকমলের।

রোববার তৃতীয় টেস্টের প্রথম দিনে স্বাগতিক পেসার দিলহারা ফার্নান্দোর শর্ট পিচ বল খেলতে গিয়ে আঙ্গুলে চোট পান আকমল। চোটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মাঠ থেকে অবসর নেন। ষষ্ঠ উইকেটের পতনের পর ফের ব্যাট করতে নামার সময় তার অভিব্যক্তিতে চোটের যন্ত্রণা ফুটে উঠে। স্বাচ্ছন্দে ব্যাটও করতে পারছিলেন না। ২৪ রান করেই রঙ্গনা হেরাথের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

প্রথম দিন বিকেলে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শুরু করলে উইকেটের পেছনে দাঁড়াননি আকমল। তার পরিবর্তে কিপিং করেন তৌফিক উমর।

পাাকিস্তানের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে এক্সরে রিপোর্টে তার আঙ্গুলে সুক্ষ্ম ফাটল ধরা পড়েছে। ফলে আকমলের ম্যাচে ফেরাটা অনিশ্চিত। আকমল খেলায় ফিরতে না পারলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা হবে। রোববার আকমলের পরিবর্তে তৌফিক উমর উইকেটের পেছনে দাঁড়ান। এ সময় ১০টি অতিরিক্ত রান (বাই)দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান