 |
ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের শেষপর্বের তৃতীয় দিন শেষে দেশের চার ভেন্যুতে লটারিতে ওয়ালটনের স্মার্টফোন জিতেছেন তিনজন সাংবাদিক ও তিনজন দর্শক।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লটারিতে ওয়ালটনের স্মার্টফোন জিতেন ইত্তেফাকের আনিসুজ্জামান। এদিকে তৈয়বুর রহমান নামের জনৈক দর্শক পেলেন ওয়ালটনের এনরয়েড প্রিমো মোবাইল ফোনসেট। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন রাজশাহীর জোনাল ম্যানেজার অহিদুল ইসলাম।
সিলেট ভেন্যুতে কুপন লটারিতে ওয়ালটনের স্মার্টফোন জিতেন বাংলানিউজের শেখ নাসির। অন্যদিকে রোজময় নামের এক দর্শক লটারিতে পেলেন ওয়ালটনের মোবাইল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সেক্রেটারি এমরান আহমেদ চৌধুরী ও আর.বি. গ্রুপের (ওয়ালটন) এডি আব্দুল্লাহ সাকলায়েন।
রংপুর ভেন্যুতে কুপন লটারিতে ওয়ালটনের স্মার্টফোন জিতে নিয়েছেন দৈনিক প্রথম খবর পত্রিকার সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী। অন্যদিকে নীলফামারির ডোমারের বাসিন্দা স্বপন কুমার রায় দর্শক হিসেবে লটারিতে পেয়েছেন ওয়ালটনের স্মার্টফোন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ওয়ালটন প্লাজার ম্যানেজার মাহবুবুল আলম।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
এসএ