ভোলা: ভোলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে ৩ ও ৪ মে ২ দিন অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকার জাল জব্দ করেছে কোস্টগার্ড।
জব্দ জালের মধ্যে ৪ লাখ ১৪ হাজার মিটার কারেন্ট ও ১ লাখ ৭০ হাজার মিটার চরঘেরা জাল রয়েছে।
এবিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের ল্যা. দীপঙ্কর রায় বাংলানিউজকে জানান, ৩ মে সকাল ৬টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল তেঁতুলিয়া নদীতে অভিযানে নামে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা ওই নদীর শ্রীপুর, ভেঁদুরিয়া, ইলিশা, মিয়ারহাট ও পাতারহাট সীমানা থেকে ৩ কোটি ২৯ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে।
পরে তা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
অপরদিকে, ৪ মে সকাল ৮টায় তেঁতুলিয়া নদীতে অভিযানে নামে কোস্টগার্ডের সদস্যরা। বিকেল ৫টা পর্যন্ত চালিয়ে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন তারা।
তিনি জানান, পৃথক ২টি অভিযানে ৪ কোটি ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০৫, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর