৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৪৮ পিএম BDST banglanew24
30 Jan 2013   03:27:13 PM   Wednesday BdST
E-mail this

অভিনয়ে গানের হাসান


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অভিনয়ে গানের হাসান

সংগীতশিল্পী হাসান এবার অভিনয় করলেন একটি টেলিছবিতে। এ টেলিছবিটির নাম ‘সাগরের ঢেউ’। এটি নির্মাণ করেছেন হিরু। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এ টেলিছবির শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন নয়ন খান, ফারিয়া সহ বেশ কিছু নবীন অভিনয় শিল্পী।

হাসান বলেন ‘এ টেলিছবির গল্পটা আমার জীবনের কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কাজটি করতে পেরে ভালো লাগছে। আমাদের মনে হচ্ছে একটি ভালো কাজ হয়েছে। বাকিটুকু দর্শক বিচার করবেন।’

শিগগিরই নাটকটি যে কোন একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।

অন্যদিকে হাসান বর্তমানে তার নতুন অ্যালবাম ‘হাসিন আই লাভ ইউ’ এর  কাজ নিয়ে ব্যস্ত আছেন। তিনি তার পুত্র হাসিনের নামেই অ্যালবামের নাম রেখেছেন। অ্যালমাবটি শিগগিরই বাজারে আসবে বলে হাসান জানিয়েছেন।

বাংলাদেশ সময় : ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান