৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:৫৯ এএম BDST banglanew24
10 Aug 2012   07:56:48 AM   Friday BdST
E-mail this

‘আমি এখন কিংবদন্তি’: বোল্ট


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘আমি এখন কিংবদন্তি’: বোল্ট

ঢাকা: নিজেকে জীবন্ত কিংবদন্তি হিসেবে ঘোষণা দিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। বৃহস্পতিবার ২০০ মিটার স্প্রিন্ট জিতে ডাবল অর্জনের পর জীবিত  সকল অ্যাথলেটদের মধ্যে নিজেকে ‘সর্বশ্রেষ্ঠ’ হিসেবে অভিহিত করেন এই জ্যামাইকান স্প্রিন্টার।

চারদিন আগে ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখার পর বৃহস্পতিবার ২০০ মিটার স্প্রিন্টেও গৌরব অক্ষুণœ রাখা বোল্ট বলেন,‘আমি জীবন্ত কিংবদন্তি।’

লন্ডন অলিম্পিকে নুতন কোনো রেকর্ড গড়তে পারেননি গতি মানব। যদিও প্রতিযোগিতায় নামার আগে তিনি ২০০ মিটারে নিজের ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গে দেওয়ার আশাবাদ জানিয়েছিলেন।  এই বিষয়ে তিনি বলেন, ‘আমি দ্রুত দৌড়েছি, যদিও যথেষ্ট ফিট ছিলাম না।’

অলিম্পিক শেষে অবসরের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বোল্ট, ‘আমি অবসরে যাওয়ার জন্য প্রস্তুত নই। আমি এই খেলাটিকে ভালোবাসি।’

২০০ মিটার ইভেন্টের সবকটি পুরস্কারই জিতে নিয়েছে জ্যামাইকান অ্যাথলেটরা। বোল্টের ১৯.৩২ সেকেন্ডের পেছনে থেকে রৌপ্যপদক জিতেছেন ইয়োহান ব্লেক। এছাড়া ব্রোঞ্জও জিতেছে ওয়ারেন ওয়ের।

জ্যামাইকান অ্যাথলেটদের এই ইভেন্টের সবকটি পদক জয় সম্পর্কে বোল্ট বলেন, ‘আমরা একে অন্যকে তাড়িয়ে নিয়েছি। এই ফলাফলে আমরা খুশি।’

সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত বোল্ট সগর্বেই জানিয়ে দেন, ‘আমি এখন জীবন্ত কিংবদন্তি। আমি এখন  পেছনে গিয়ে বসবো, বিশ্রাম নেব এবং পরবর্তী করণীয় সম্পর্কে ভাববো।’

‘যদিও অলিম্পিকের পর আমি আসলে কী করতে চাই বুঝতে পারছি না। ১০০ মিটার বা ২০০ মিটারে দৌড়াবো, না অন্যকিছু চেষ্টা করবো। আসলে একটি লক্ষ্য স্থির করা উচিত যেটা আমাকে বড় কাজের ব্যাপারে প্রণোদিত করবে। তবে মৌসুমের বাকি সময়টা মজা করেই কাটাবো। কারণ এখানে যেজন্য এসেছিলাম সেটা করতে পেরেছি।’ বলেন অ্যাথলেটিক্সের স্বঘোষিত এই জীবন্ত কিংবদন্তি।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, তৃতীয় দিন (বিকাল ৪টা)

আইপিএল: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল ৪.৩০টা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস (রাত ৮.৩০টা)

 

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান