৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৩:৩৭ এএম BDST banglanew24
31 May 2012   09:30:59 PM   Thursday BdST
E-mail this

তাকাফুল ইন্স্যুরেন্সকে ৬ লাখ টাকা জরিমানা


এসএমএ কালাম,স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তাকাফুল ইন্স্যুরেন্সকে ৬ লাখ টাকা জরিমানা

ঢাকা: নির্ধারিত হারের চেয়ে বেশি কমিশন দেওয়া এবং নগদ টাকায় লেনদেন করায় তাকাফুল ইন্স্যুরেন্সকে ৬ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার আইডিআরএর কার্যালয়ে কোম্পানিটির শুনানি শেষে এ জরিমানা করা হয়।

সূত্র জানায়, তাকাফুল ইন্স্যুরেন্সের ৪২ দিলকুশার লোকাল অফিস গত ১৫ মে পরিদর্শন করে প্রিমিয়াম হার নির্ধারনকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল রেটিং কমিটি (সিআরসি)।

উক্ত শাখায় আইডিআরএর নির্ধারিত ১৫ শতাংশ কমিশন প্রদানের পরিবর্তে ৪০ শতাংশ কমিশন দেওয়ার প্রমাণ পায় পরিদর্শক কমিটি। পাশাপাশি কমিশনের সকল টাকা চেকের পরিবর্তে নগদে লেনদেন করার অনিয়ম ধরা পড়ে পরিদর্শক কমিটির কাছে। পরিদর্শনে বেড়িয়ে আসে, কমিশন বাবদ মোট ২ লাখ ৫৫ হাজার ৮৩১ টাকা নগদে লেনদেন করেছে কোম্পানিটি।

এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে মাইনউদ্দিন নামক এক ব্যাক্তির কাছে এ বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়। অথচ মাইনউদ্দিন কোম্পানির উক্ত শাখার কর্মকর্তা বা কর্মচারী না হওয়া সত্ত্বেও বিপুল পরিমাণ অর্থ তাকে দেওয়া সন্দেহজনক বলে জানিয়েছে পরিদর্শক কমিটি।

এরই পরিপ্রেক্ষিতে কোম্পানিটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বীমা আইন ১৩০ এর খ ধারা অনুযায়ী কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জয়নুল হুদাকে বীমা আইন ২০১০ এর ১৩৪ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করা হলে কঠোর শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে বলে কোম্পানিকে সতর্ক করে দেয় আইডিআরএ।

উল্লেখ্য, দেশের সকল সাধারণ বীমা কোম্পানির জন্য সর্বোচ্চ কমিশনের হার ১৫ শতাংশ নির্ধারণ করে দিয়ে আইডিআরএ গত ১ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে নন লাইফ ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করার ক্ষেত্রে কোনো বীমা কোম্পানি পরিশোধযোগ্য প্রিমিয়ামের ১৫ শতাংশের বেশি কমিশন অথবা কোনো প্রকার পারিশ্রমিক বীমা এজেন্টকে দিতে পারবে না। এক্ষেত্রে বেশ কিছু শর্ত দেয় আইডিআরএ।

শর্তানুযায়ী সনদপ্রাপ্ত এজেন্টের নামে অ্যাকাউন্টপেয়ি চেকের মাধ্যমে কমিশন পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএমএকে/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান