১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:২০ এএম BDST banglanew24
17 Aug 2012   03:33:24 PM   Friday BdST
E-mail this

মেনন হত্যাচেষ্টার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেনন হত্যাচেষ্টার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ
ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হত্যাচেষ্টাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

১৭ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ২০ তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি করেন।

সমাবেশে বক্তারা রাশেদ খান মেনন হত্যাচেষ্টার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, দেশকে যারা সম্প্রাদায়িক রাষ্ট্র বানাতে চায় তারাই তাকে হত্যা করতে চেয়েছিল।

সমাবেশ পরিচালনা করেন পার্টির ঢাকা মহানগর নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রেসক্লাব দিয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

ওয়ার্কার্স পার্টি মহানগর শাখার ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড কিশোর রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, নুরুল হাসান, কামরুল আহসান, ঢাকা মহানগর নেতা এমএ সাঈদ, সাব্বাহ আলী কলিন্স প্রমুখ।

বাংলাদেশ সময় ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এটি/এনএম/সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান