১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৩৮ এএম BDST banglanew24
07 Aug 2012   04:11:00 AM   Tuesday BdST
E-mail this

৪০০ মিটার চ্যাম্পিয়ন কিরানি জেমস


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৪০০ মিটার চ্যাম্পিয়ন কিরানি জেমস

লন্ডন: কিরানি জেমসের বয়স ১৯ বছর। ২০১১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে স্বর্ণপদক জিতেছিলেন। অলিম্পিক গেমসে এবারই প্রথম। এখানেও জিতলেন। তার সাফল্যে গ্রেনাডার জাতীয় সঙ্গীত বাজলো লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে।

গতি বেশ। পেছনে কে আছেন তা নিয়ে না ভেবে লক্ষ্যের দিকে ছুটলেন। বাক ঘুরে ঘুরে শেষ ১০০ মিটার টানলেন সামর্থ্যরে সবটুকু দিয়ে। ৪৩.৯৪ সেকেন্ডে শেষ করলেন ৪০০ মিটারের অলিম্পিক স্টেডিয়ামের ৪০০ মিটারের বৃত্ত। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার সবচেয়ে ভালো পারফরমেন্স। এর চেয়ে কম সময়ে আগে কখনো দৌড়াতে পারেননি।

এই ইভেন্টে যিনি দ্বিতীয় হলেন তিনিও ১৯ বছরের। ডমিনিকান রিপাবলিকের তরুণ অ্যাথলেটের অলিম্পিকের আগে আন্তর্জাতিক কোনো সাফল্য ছিলো না। সে অর্থে তার রৌপ্য জয় অনেক বড় কিছু। ৪৪.৪৬ সেকেন্ড লেগেছে তার। ত্রিনিদাদ এন্ড টোবাগোর লালনদে গর্ডন হয়েছেন তৃতীয়। ৪৪.৫২ সেকেন্ডে ৪০০ মিটারে ব্রোঞ্জ জেতার আগে তার ক্যারিয়ারেও কোনো আন্তর্জাতিক সাফল্য ছিলো না।

৪০০ মিটারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জ্যামাইকার কোন প্রতিদ্বন্দ্বী ছিলেন না। আসলে তাদের কোনো প্রতিযোগী ফাইনাল পর্যন্ত আসতে পারেননি। ফলে অখ্যাত দেশের তরুণরা ট্র্যাক দাপিয়ে পদক জিতেছেন।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান