৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৪৪ পিএম BDST banglanew24
30 Sep 2012   11:19:47 AM   Sunday BdST
E-mail this

ডিএসই ও সিএসই

ব্যাপক দরপতন, কমেছে লেনদেন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্যাপক দরপতন, কমেছে লেনদেন ডিএসই ও সিএসই

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্যাপক দরপতন হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ ও মূল্যসূচক কমেছে।
 
এদিন লেনদেন শেষে ডিএসইতে ২৩২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৭৮২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৪৬ কোটি টাকা।
 
রোববার ডিএসইতে সূচক বেড়ে লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৯ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে সূচকের ওঠানামা শুরু হয়। বেলা পৌনে ১১টায় ২৫ পয়েন্ট কমে ৪ হাজার  ৬৫৭ পয়েন্টে, ১০টা ৫৫ মিনিটে ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৮ পয়েন্টে, ১১টায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে, দুপুর ১২টায় ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪২ পয়েন্টে, পৌনে ১টায় ৭৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৭ পয়েন্টে, সোয়া ১টায় ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৭ পয়েন্টে, ২টায় ১০৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে স্থির হয়।
 
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে নেমে আসে।
 
 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম।
 
রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির মোট লেনদেন হয় ৭১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৪০০ টাকা, আরএন স্পিনিং ৩৫ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ২০০ টাকা, তিতাস গ্যাস ২৮ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২০ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা, কেয়া কসমেটিকস ১৯ কোটি ০২ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা, আফতাব অটোমোবাইল ১৮ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা, ডেল্টা স্পিনার্স ১৫ কোটি ৪৫ লাখ ৭৪ হাজার ১০০ টাকা, ইউসিবিএল ১৫ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৭০০ টাকা, অলিম্পিক ১৫ কোটি ৭৭ হাজার ৪০০ টাকা এবং এইমস ফার্স্ট মি. ফান্ড ১৩ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ২০০ টাকা।
 
অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩০৫ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৮১৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯টি, কমেছে ১৭২টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) সিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, ইউসিবিএল, আফতাব অটোমোবাইল, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো লি., বিকন ফার্মা এবং ইউনিক হোটেল।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৯০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
 
বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২

সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান