১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:০৯ পিএম BDST banglanew24
21 Jul 2012   04:22:46 PM   Saturday BdST
E-mail this

ডিসেম্বরের আগে গ্যাস পাচ্ছেন না রাজশাহীবাসী!


শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিসেম্বরের আগে গ্যাস পাচ্ছেন না রাজশাহীবাসী!

রাজশাহী: বহু আকাঙ্খিত গ্যাস রাজশাহী পৌঁছালেও ডিসেম্বরের আগে বাসাবাড়িতে সংযোগ পাচ্ছেন না রাজশাহী মহানগরবাসী। তবে, মহানগরীর বিসিক শিল্পনগরীর ২টি কারখানায় পরীক্ষামূলকভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।

এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাজশাহীতে গ্যাসের পাইপ লাইন স্থাপন অতীতের হরতালসহ নানামুখি আন্দোলনের ফসল। গ্যাস নিয়ে ভোটের রাজনীতি করে বার বার ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। হবে, হচ্ছের মধ্যেই ঘুরপাক খাচ্ছেন সবাই।

মহাজোট সরকারের আমলে শেষ পর্যন্ত এ প্রকল্পটি আলোর মুখ দেখলো। কিন্তু রাজশাহীতে গ্যাস পৌঁছালেও সরকারের একটি বিশেষ মহলের অপতৎপরতায় বর্তমানে সংযোগপ্রাপ্তি নিয়ে নগরবাসীকে ফের অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে।        

জানা গেছে, চলতি বছরের ১৩ জুন রাজশাহীর বিসিক শিল্পনগরীর ২টি কারখানায় পরীক্ষামূলকভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়। সংযোগ পাওয়া কারখানা ২টি হচ্ছে, তাসকিন ইন্ডাস্ট্রিজ কমপে¬ক্স ও রুচিতা এগ্রো ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আরও ৬টি কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

গত ৩০ জানুয়ারির মধ্যে গ্যাস সংযোগের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও সরবরাহের অনুমতি না পাওয়ায় বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়নি। অথচ গত নভেম্বরে রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, জানুয়ারির মধ্যেই ঘরে ঘরে গ্যাস পোঁছে যাবে। ফলে, এ সময়ের মধ্যে গ্যাস না পাওয়ায় মহানগরীতে অসন্তোষ দেখা দিয়েছে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বাংলানিউজকে জানান, ২০১১ সালের ২৪ নভেম্বর রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‌জানুয়ারির মধ্যেই রাজশাহী মহানগরীর ঘরে ঘরে গ্যাস পোঁছে যাবে। কিন্তু জানুয়ারি পার হয়ে গেলেও রাজশাহীবাসী সে কথার বাস্তবায়ন দেখতে পাননি।

তিনি আরও জানান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ১১ বছর ধরে গ্যাসের দাবিতে আন্দোলন করে আসছে। এ গ্যাস নিয়ে কোনো ধরনের চক্রান্ত হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আবারও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এদিকে, আঞ্চলিক বৈষম্যের কারণেই গ্যাস নিয়ে এমন অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বাংলানিউজকে জানান,এটা রাজশাহীবাসীর সঙ্গে একটা বৈষম্যমূলক আচরণের বহিপ্রর্কাশ।

সাংসদ ফজলে হোসেন বাদশা আরও জানান, রাজশাহীতে যে পরিমাণ গ্যাস দরকার, অতিরিক্ত গ্যাস মজুদের আগেই এটি দিয়ে দেওয়া সম্ভব। শিল্পক্ষেত্রেও গ্যাস দরকার। কিন্তু বাসাবাড়িতে না দিয়ে শুধু শিল্প কারখানায় গ্যাস দেওয়ার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত।

রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, ব্রাজিল যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্পষ্ট কথা হয়েছে। তিনি রাজশাহীবাসীর দাবির ব্যাপারে খুবই আন্তরিক। সে কারণে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

মেয়র লিটন আরও জানান, প্রথম পর্যায়ে শিল্প-কারখানায় গ্যাস সংযোগ দেওয়া শুরু হলেও সেপ্টেম্বর মাস থেকে বাসাবাড়িতে গ্যাস সংযোগের প্রক্রিয়া শুরু হবে। শিল্প-কারখানায় গ্যাস সংযোগ অক্টোবর ও নভেম্বরে শেষ করে ডিসেম্বরের মধ্যেই নগরবাসীর বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া যাবে।       

উল্লেখ্য, ইতোমধ্যে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নগরীতে ২শ ৭০ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করেছে। এর মধ্যে ৮ ইঞ্চি পাইপ বসানো হয়েছে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এবং ১ থেকে ১ ইঞ্চি পাইপ বসানো হয়েছে বাকি এলাকায়। এ কাজে ব্যয় হয়েছে প্রায় ৯৭ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান