 |
| ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় সাঙ্গু নদীর মোহনা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার দুপুরে কোস্ট গার্ড পূর্ব জোনের লে. কমান্ডার এমএম রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া মাদক বিক্রেতারা হলেন, জাহিদ আলম (২০), রফিক আহম্মদ (৪২), মো. আজিম (২৪), মো. হাসান (২৫), আরিফ হোসেন (২০) ও কেফায়েত উল্লাহ (৩২)।
কমান্ডার এমএম রহমান জানান, শুক্রবার আনোয়ারার সাংগু নদীর মোহনায় একটি ইঞ্জিনচালিত নৌকাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি থামানোর নির্দেশ দেন।
এ সময় গহিরার মাঝিরঘাট এলাকায় নৌকাটি তীরে রেখে তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করে ওই নৌকায় থাকা ৬ জন লোক। কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করে।
এসময় নৌকায় তল্লাশি চালিয়ে মায়ানমারের তৈরি ৯৬০ (রাম ও ভদকা) এবং ২ হাজার ৪৭২ বোতল বিয়ার জব্দ করা হয় বল তিনি জানান।
লে. কমান্ডার এমএম রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ (বি) ধারায় আনোয়ারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪ ৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
এমবিএম/ সম্পাদনা: আরডিজি; তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর