ঢাকা: কৃষক লীগের নবনির্বাচিত কমিটি শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজাসহ কৃষক লীগের নবনির্বাচিত কমিটির নতুন সদস্য ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষক লীগের সম্মেলনে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এমআইএস/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর