৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:৪৪ পিএম BDST banglanew24
03 Feb 2013   07:13:40 PM   Sunday BdST
E-mail this

বিয়ে করলেন রেশমি


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিয়ে করলেন রেশমি

অভিনেত্রী কোয়েল মল্লিকের বিয়ের দিনই সাক পাকে বাঁধা পড়লেন আরও এক বাঙালি অভিনেত্রী রেশমি ঘোষ। গত শুক্রবার ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ রেশমি গাঁটছড়া বাঁধলেন  সিদ্ধার্থ বাসুদেবের সঙ্গে।

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘শোভা সোমনাথ কি’তে ভাই-বোনের ভূমিকায় অভিনয় কয়েছিলেন সিদ্ধার্থ-রেশমি।

সিরিয়ালের মাধ্যমেই ২০১১ সালে আলাপ হয় দু`জনের। এক বছর প্রেমের পর অবশেষ বিয়ে।

বিয়ের পর উচ্ছ্বসিত রেশমি বললেন, ‘আমি আমাদের সম্পর্ক মিডিয়ার সামনে আনতে চাইনি। দু`বছর আগে আমি মুম্বাই ছেড়ে কলকাতায় শিফট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময়ই আমাকে ‘শোভা সোমনাথ কি’র প্রস্তাব করা হয়। আর সেখানেই আমার সিদ্ধার্থের সঙ্গে আলাপ। তারপর আমি ছবির শুটিংয়ের জন্য সিডনি চলে যাই। পরে ২০১২ সালে  জানুয়ারিতে সিদ্ধার্থ আমাকে প্রস্তাব করে আর মাত্র একমাস পরই বিয়ের প্রস্তাব দেয়। আমি তখনই ওকে হ্যাঁ বলি।’

নিজের শহর কলকাতায় সিদ্ধার্থের সঙ্গে সংসার গড়লেন রেশমি।

রেশমি আরো বললেন, ‘আমি সবসময় চাইতাম বাঙালি নিয়মে বিয়ে করতে। সিদ্ধার্থ কাশ্মীরি পন্ডিত হওয়া সত্ত্বেও ওর পরিবার আমার ইচ্ছাকেই গুরুত্ব দিয়েছে। বিয়ের ৪ দিন আগেই শুরু হয়েছিল অনুষ্ঠান। আংটি বদল, সঙ্গীত, মেহেন্দির পর বিয়ে।’

শুক্রবার বিয়ের পর রবিবার লাল ঢাকাই শাড়ি, শাঁখা-পলা, সিঁদুরে সুসজ্জিতা নববধূ রেশমি প্রথমবারের জন্য বরের সঙ্গে বাপের বাড়িতে যান। আর সেখানে পূজোর পর ভাই বোনদের সঙ্গে নৈশভোজের পার্টি সেরে সোমবারই মুম্বই ফিরে যাচ্ছেন নবদম্পতি।

আপাতত কিছুদিন শ্বশুরবাড়িতে সিদ্ধার্থের পরিবারের সঙ্গে থাকবেন রেশমি-সিদ্ধার্থ। তারপর নিজেদের ফ্ল্যাটে নতুন সংসার শুরু করবেন।

সূত্র : ২৪ ঘন্টা ডট কম

বাংলাদেশ সময় : ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান