৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৫২ পিএম BDST banglanew24
15 Jul 2012   06:59:40 PM   Sunday BdST
E-mail this

লাগামহীন কথায় জাতিকে আরও বিপদে ফেলা হচ্ছে: তরিকুল


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, দুর্নীতি করে ধরা খেয়ে সরকারের শীর্ষ ব্যক্তিদের মাথা ওলটপালট হয়ে গেছে।

সে কারণে এখন তারা খাপছাড়া ও লাগামহীন বক্তব্য দিচ্ছে। এতে জাতিকে আরও বেশি বিপদে ফেলা হচ্ছে।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে যশোরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, আওয়ামী লীগ সরকার জাতিকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করেছে।

দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক নিকট অতীতে কোনো দেশ থেকে পদ্মাসেতুর মতো এতো বড় অংকের টাকা প্রত্যাহার করেনি। প্রধানমন্ত্রী নিজ দলের দুর্নীতিবাজদের রক্ষা করতে গিয়ে জাতিকে বড় ধরনের দুর্ভোগে ফেলেছেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি ও পৌর মেয়র মারুফুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস, আবুল হোসেন আজাদ, মোর্তজা এলাহী টিপু, আবুল হাসান জহির প্রমুখ।

পরে তরিকুল ইসলামের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান