কুমিল্লা: কুমিল্লায় ১ হাজার ৩শ জন ঠোঁটকাটা, তালুকাটা রোগীর বিনামূল্যে চিকিৎসা দিয়েছে স্মাইল ট্রেন প্রজেক্ট।
বৃহস্পতিবার সকালে নগরের নজরুল এভিনিউ সড়কের ট্রমা সেন্টারে এ চিকিৎসা দেওয়া হয়।
বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম সিদ্দিক, প্লাস্টিক সার্জন শরীফ হাসান, ডা. আবদুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর